বিধানসভার ভেতরে অধিবেশন, নিরাপত্তা রক্ষীরা ঠাঁই বসে বাইরের ‘নীল-সাদা’ ছাউনিতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভার ভেতরে অধিবেশন, আজ থেকেই শুরু হচ্ছে। ইতিমধ্যে জল্পনা বিরোধী দল কোন কোন পন্থায়, আঙ্গিকে  আক্রমণ করবে শাসক দলকে। এমনিতেই গত কয়েকমাসে ধরে রাজ্যের ভোট পরবর্তী হিংসাকে হাতিয়ার করেছে গেরুয়া শিবির। লাগাতার অভিযোগ এনেছে শাসক দলের বিরুদ্ধে অত্যাচারের। তার মাঝেই উঠে এসেছে টিকা কেলেঙ্কারি।

আরও পড়ুনঃ আজ থেকে অধিবেশন, ভেবে চিন্তে আপাতত পদ্ম সারিতেই বসবেন মুকুল

রাজ্যে ভুয়ো টিকাকরণ নিয়ে বিরোধিীরা বাইরে যেভাবে বারবার কটাক্ষ করছে করছে শাসক দলকে, ভেতরেও গেরুয়া শিবির সেই ধারা বজায় রাখবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে গত পরশুই শভেন্দুর আচমকা দিল্লি গমনে অনেকেই মনে করছিলেন বিধানসভার ভেতরে শাসক দলকে প্রশ্ন করতেই লাস্ট মিনিটের টিপস আনতে গিয়েছেন তিনি।

বিধানসভার ভেতরে অধিবেশন, করোনা কালে অধিবেশন বসার কারণে দুরত্ব বিধি অনুযায়ী বসবেন বিধায়কেরা। তবে এবার ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি নিরাপত্তা বাহিনীকে। এবার বিধানসভার বাইরে বসেই পাহারা দেবেন তারা। বিধায়কদের নিরাপত্তা রক্ষী এবং অনেক বিজেপি বিধায়কের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী, তারাও অপেক্ষা করবেন বাইরে বসেই। বাইরের নীল সাদা কাপড় দিয়ে তাদের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী ক্যাম্প। তাতেই অপেক্ষা করছেন নিরাপত্তা রক্ষীরা। তবে সূত্রের খবর বিজেপি বিধায়কেরা আবেদন করেছিলেন আগেই, নিরাপত্তারক্ষীদের ভেতরের প্রবেশের অউমতি ইয়ে। কিন্তু স্পিকারের তরফ থেকে কোন গ্রিণ সিগন্যাল আসেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন