নজরবন্দি ব্যুরোঃ তৃষ্ণার্ত সুরাপ্রেমীদের জন্য সুখবর, আজ থেকে রাজ্যে খুলবে মদের দোকান। গোটা দেশের মতই করোনার ভয়ঙ্কর সংক্রমণের ফলে রাজ্যে গত ১৬ ই মে থেকে কার্যত লকডাউন ঘোষণা করে সরকার। দ্বিতীয় ধাপে সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে আগামী ১৫ ই জুন পর্যন্ত। এই বিধিনিষেধকালে শুধুমাত্র ওষুধের দোকান সারাদিন খুলে রাখার অনুমতি দেওয়া হয়। মিষ্টির দোকান খলা থাকবে বিকেল ৫ টা পর্যন্ত বলে জানানো হয়।
আরও পড়ুনঃ আলাপনের মতই এবার নয়া পদ পাচ্ছেন সদ্যপ্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্।
আর বাকি খুচরো দোকান বাজার খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত। লকডাউনের প্রথম পর্বে অন্যান্য খুচরো দোকান খোলা থাকলেও মদের দোকান সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। যার ফলে লকডাউন ঘোষণা হতেই মদের দোকানগুলিতে দেখা যায় লম্বা লাইন। ভির সামলাতে কোথাও আসরে নামতে হয় পুলিশকে। করোনার ভয় দূরে ঠেলে রসদ জোগাড়ে নেমে পরে সুরাপ্রেমীরা। তবে ১৫ দিন ফের লকডাউন বাড়ায় সমস্যায় পড়েছেন মদপ্রেমীরা। আবগারি দপ্তর মোবাইলের মাধ্যমে মদ অর্ডার দেওয়ার ব্যবস্থা করলেও তা সর্বত্র পাওয়া যাচ্ছে না। এদিকে কড়া লকডাউনের ফলে গোটা দেশের মতই রাজ্যেও কমে এসেছে সংক্রমণ।
এমন অবস্থায় গতকাল নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জানান আজ অর্থাৎ মঙ্গলবার থেকে খুচরো দোকানগুলি ১২ টা থেকে ৩ টে পর্যন্ত খোলা রাখা যাবে। আর সুরাপ্রেমীদের খুশি দিয়ে সরকারের তরফে ওই সময় একই নিয়মে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার। সূত্রের খবর, জেলা প্রশাসনকে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মদের দোকান মঙ্গলবার থেকে খোলা যাবে। খুচরো ব্যবসার জন্য যে নিয়ম সরকার এদিন থেকে চালু করেছে সেই মোতাবেকই মদের দোকান খুলবে। অর্থাত্ বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সমস্ত মদের দোকান খোলা রাখা যাবে।
তৃষ্ণার্ত সুরাপ্রেমীদের জন্য সুখবর, আজ থেকে রাজ্যে খুলবে মদের দোকান। এ ব্যাপারে শুল্ক দফতর থেকে মদের দোকানগুলোকে নিয়ম-নিষেধ চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে মদের দোকান খোলার অনুমতি দিলেও বার, পাব, রেস্টো-বার খোলার অনুমতি এখনও সরকার দেয়নি। সেগুলি এখনই খুলছে না টা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।



