আইপিএলের মাঝেই সুখবর! কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার যাদব

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই সুখবর পেলেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী দেবিশা শেট্টি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএলের ব্যস্ত সূচির মধ্যেই জীবনের সবচেয়ে বড় সুখবর পেলেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। বৃহস্পতিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী দেবিশা শেট্টি। মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার আরসিবির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই পারিবারিক কারণে ছুটি নেওয়ায় জল্পনা তৈরি হয়েছিল। পরে নিজেই সোশ্যাল মিডিয়ায় বাবা হওয়ার খবর ভাগ করে নেন সূর্য।

এই মুহূর্তে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা সূর্যকুমার। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ তাঁর ছুটি নেওয়া নিয়ে ক্রিকেটমহলে কৌতূহল তৈরি হয়েছিল। তবে কিছু ঘণ্টার মধ্যেই সামনে আসে আনন্দের খবর। দীর্ঘ দিনের সঙ্গী দেবিশার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার।

আইপিএলের মাঝেই সুখবর! কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার যাদব

আইপিএলের মাঝেই সুখবর! কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার যাদব
কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার যাদব। ছবিটি শেয়ার করেছেন নিজেই।

সূর্য এবং দেবিশার সম্পর্কের শুরু ২০১০ সালে। দীর্ঘ ছয় বছরের সম্পর্কের পর ২০১৬ সালে বিয়ে করেন তাঁরা। ক্রিকেট জীবনের কঠিন লড়াইয়ের প্রতিটি ধাপে দেবিশা ছিলেন সূর্যর পাশে। জাতীয় দলে জায়গা পেতে ৩০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল সূর্যকে। তারপর ধাপে ধাপে তিনি হয়ে ওঠেন ভারতের টি-২০ দলের অন্যতম বড় তারকা এবং বর্তমানে অধিনায়ক।

সূর্য বাবা হতে চলেছেন, সেই জল্পনা প্রথম ছড়ায় ভারতের টি-২০ বিশ্বজয়ের রাত থেকেই। সেই সময় স্টেডিয়ামে উপস্থিত দেবিশাকে দেখে অনেকেই অনুমান করেছিলেন তিনি অন্তঃসত্ত্বা। পরে তাঁর ‘বেবি শাওয়ার’-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠান করতে দেখা যায় এই তারকা দম্পতিকে।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এল সুখবর। ক্রিকেট মাঠে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত সূর্যকুমার যাদব এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাবা হিসেবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন