যুদ্ধবিরতি ভেস্তে গিয়েছে, গ্যাসের দামে বদল হবে?

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় বাড়তে পারে জ্বালানির দাম, তবে আপাতত কলকাতায় পেট্রল, ডিজেল ও এলপিজির দামে কোনও পরিবর্তন হয়নি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার জেরে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হলেও, আপাতত স্বস্তি কলকাতাবাসীর জন্য। ১৩ এপ্রিল, সোমবার শহরে পেট্রল, ডিজেল ও এলপিজির দামে কোনও পরিবর্তন হয়নি—যা কিছুটা হলেও স্বস্তির খবর।

হরমুজ প্রণালীতে অবরোধ পরিস্থিতি তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত মিলছে। তবে তার সরাসরি প্রভাব এখনও ভারতের খুচরো বাজারে পড়েনি। কেন্দ্রীয় সরকারের তরফে সম্প্রতি ডিজেল ও এভিয়েশন টারবাইন ফুয়েলের ওপর রপ্তানি শুল্ক বাড়ানো হলেও সাধারণ গ্রাহকের জন্য দাম আপাতত স্থিতিশীল রয়েছে।

Kolkata-তে সোমবার ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৯৩৯ টাকা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২২০৮ টাকা। পাশাপাশি পেট্রলের দাম ১০৫.৪৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯২.০২ টাকা প্রতি লিটারই রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব পড়তে পারে দেশীয় বাজারেও। কারণ ভারত তার মোট অপরিশোধিত তেলের ৪০ শতাংশের বেশি এবং এলপিজির প্রায় ৯০ শতাংশ আমদানি করে পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে।

ফলে পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকলেও ভবিষ্যতে দামের ওঠানামা হতে পারে—এমনই ইঙ্গিত দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাই নজর এখন আন্তর্জাতিক বাজারের দিকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন