নজরবন্দি ব্যুরো: প্রসঙ্গ নন্দীগ্রামে আহত মমতা, CBI তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। প্রসঙ্গ নন্দীগ্রামে আহত মমতা, CBI তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। প্রয়োজনে পরামর্শ হাইকোর্টে যাওয়ার। আজই এই বিষয়ে রায় দেওয়ার কথা ছিল শীর্ষ আদালতের এবং CBI তদন্তের দাবি খারিজ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস. এ বোবডের নেতৃত্বাধীন ৩বিচারপতির ডিভিশন বেঞ্চ।
২১এর নির্বাচনে নিজের পুরনো এলাকা ভবানীপুর ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে। উত্থানের ভূমি নন্দীগ্রামে থেকেই লড়বেন বলে সেখানে ভাড়া নিয়েছিলেন বাসভবন। গত ১০ই মার্চ হলদিয়ায় নিজের মনোনয়ন জমা দিতে ফেরারপথে জনসংযোগ মূলক কর্মসূচীতে বিরুলিয়া বাজারের কাছে আহত হন তিনি। তৎক্ষণাৎ তাঁকে নিয়ে আসা হয় SSKM-এ। কয়েকদিন হাসপাতালে থাকার পর ছাড়া পান, ডাক্তারের মানা থাকলেও হুইল চেয়ারে বসে একদিন পর থেকেই শুরু করেছেন নির্বাচনী প্রচার। মাঝে গিয়েছে নিজের নির্বাচন, তাছাড়াও একটানা গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন হুইলচেয়ারে বসেই।
আহত হওয়ার পর মুখ্যমন্ত্রী নিজে দাবি করেছিলেন ঘটনা নিছক দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃত হামলা হয়েছে তাঁর ওপর, অভিযোগের আঙুল উঠেছিল বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামে এই নির্বাচনে মমতার প্রতিপক্ষ তাঁরই প্রাক্তন সেনাপতি, বর্তমানের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। দুর্ঘটনা নাকি হামলা সেই নিয়ে চলে জলঘোলা। বিজেপির তরফ থেকে দাবি করা হয় নাটক করে সিমপ্যাথি গেইন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় যখন রাজ্যের শাসক এবং বিরোধী দল তরজা তর্ক বিতর্কে আসীন হয়েছিল, সেই পরিস্থিতিতে, সমগ্র ঘটনায় CBI তদন্তের আবেদন জানিয়েছিলেন উত্তরপ্রদেশের ৩ আইনজীবী।
প্রসঙ্গ নন্দীগ্রামে আহত মমতা, CBI তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। তাঁদের বক্তব্য ছিল, নির্বাচনী আবহে এহেন ঘটনা, এবং রাজ্যের প্রশাসনিক প্রধান আহত, আর তিনি নিজে যখন ষড়যন্ত্রের কথা বলছেন তখন পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, আর সেই কারণেই CBI তদন্ত চেয়ে আবেদন জানিয়েছিল তারা। সেই বিষয়ে আজ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়ার দাবি খারিজ করেছে আদালত, পাশাপাশি জানানো হয়েছে, এই ধরনের কোনো দাবি থাকলে আবেদনকারীরা হাইকোর্টে যেতে পারেন।



