এবার TMC-র পথে জন বার্লা?

ওয়ান ম্যান আর্মি হিসাবে কেউ যদি জেলা চালায় তাহলে কি চলবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাদারিহাট উপনির্বাচনের আগে কি তৃণমূলে যোগদান করতে চলেছেন ওই কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা? ক্রমশ স্পষ্ট হচ্ছে সেই সম্ভাবনা। সোমবার স্থানীয় সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জন বার্লা। অপর দিকে মাদারিহাট উপনির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন-বার্লাকে।এই পরিস্থিতিতে জন বার্লার ডুয়ার্সের বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে হঠাৎই উপস্থিত তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিক ও তৃণমূলের জেলার মুখপাত্র দুলাল দেবনাথ।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জন বার্লা কি তৃণমূলে যেতে চলেছেন? এর পরেই তিনি নাম না করে জন বার্লার বক্তব্য, “ওয়ান ম্যান আর্মি হিসাবে কেউ যদি জেলা চালায় তাহলে কি চলবে? তাই ওয়ান ম্যান এর জন্য কোনও লিডারশিপ নামছে না এইভাবে তো চলবে না, আপনারা বুঝবেন কাকে বলছি, এখন আমাকে ছাড়া জিতলে ভালো, চা বাগানের মানুষকে নিয়ে না চললে কেন বিশ্বাস করবে?”

তিনি এই এই কথা মনোজ টিজ্ঞার উদ্দেশে বলেন তা আর বলার অপেক্ষা রাখে না। এছারাও তিনি বলেন, “সুকান্ত মজুমদার এসেছিলেন আমার বাড়িতে, আমি বলেছি এই লিডারশিপ থাকলে কাজ করা যাবে না। সব ভেঙে দিয়েছে।” তবে দল বদলের কোনও চিন্তা তিনি করেননি বলেই জানিয়েছেন।

উল্লেখ্য, লোকসভা ভোটে জন বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। তার জায়গায় প্রার্থী করা হয় মনোজ টিগ্গাকে। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারছিলেন না বার্লা । তাঁর পারফম্যান্স রিপোর্ট অত্যান্ত খারাপ ছিল। তাই তৎপর রাজনৈতিক নেতা হিসাবে মনোজ টিগ্গাকে টিকিট দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন