‘মাথা নিচু করে থাকবেন’, সরকারি মহিলা কর্মীকে হুমকি অখিল গিরির

সরকারি কর্মচারী মাথা নিচু করে থাকবেন, মহিলা পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রী অখিল গিরির। এমনকি গালমন্দ করেন তিনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তাজপুরে বনদফতরের সরকারি জমি জবর দখল উচ্ছেদে গিয়ে হেনস্থার স্বীকার সরকারি কর্মী। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির হুঁশিয়ারির মুখে পড়তে হল রাজ্যেরই সরকারই কর্মীদের। খোদ রাজ্যের মন্ত্রী মাথা নীচু করে থাকতে বলেন সরকারি কর্মীদের । তাজপুরের সরকারি জমিতে বেআইনি ভাবে চলছিল জবরদখল। এদিন সেই জবর দখল তুলতে গিয়েই এলাবাসীর রোষের মুখে পড়তে হয়ে তাঁদের। তাঁর পরেই ঘটনাস্থলে আসে কারামন্ত্রী অখিল গিরি।

ঘটনাস্থলে এসেই রাজ্যের মন্ত্রী ক্ষোভ উগরে দেন সরকারি মহিলা কর্মীদের উপরেই, তিনি বলেন, “মাথা নীচু করে থাকবেন,আপনারা জানেন না আমি করতে পারি। আপনি সবাইকে নিয়ে চলুন বেশিদিন থাকতে পারবেন না এভাবে। এক সপ্তাহে কি হয় দেখুন। এরপরে যদি আপনি আসেন তাহলে ফিরে যেতে পারবেন না।” পাশাপাশি, “এলাকাবাসীর হয়ে তিনি বলেন, এরা এখানে ঝড় ঝঞ্ঝা সহ্যকরে থাকে।” এমনকি মহিলা কর্মীদের জানোয়ার, বেয়াদব বলে গালমন্দও করেন তিনি।

যদিও এই ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি, শুধু তাই নয় রাজ্যের সরকারি মহিলা কর্মচারী কে অপমান করায় গ্রেফতারির আবেদন জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছে বিজেপি। যদিও এই ঘটনায় মুখ খুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, “এটা খুব দুঃখের ঘটনা। উনি নিজে একজন মন্ত্রী হয়ে এমন আচরণ করাটা ঠিক হয়নি। দল কখনও এমন ঘটনা মেনে নেবে না।” পাল্টা বিরোধীদের উদ্দ্যেশ্য করে তিনি বলেন,” বিজেপি সিপিএমের এ বিষয়ে কোন কথা না বলাই ভালো।

উল্লেখ্য, কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী সরকারি জমি জবর দখল নিয়ে কড়া নির্দেশ দিয়ে ছিলেন রাজ্যের প্রশাসনকে। তারপরেই সরকারি জমি জবরদখল উচ্ছেদে তৎপর হয় প্রশাসন। এবার সেই নির্দেশ মতই উচ্ছেদ অভিযানে গিয়েছিল বনদফতরের আধিকারিকরা। কিন্তু দুরভাগ্য জনক হিসাবে রাজ্যের মন্ত্রীর রোষের মুখেই পড়তে হল মহিলা সরকারি কর্মচারীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন