দিল্লিতে পা রেখেই কেজরির বাড়িতে মমতা, অরবিন্দ-জায়াকে দিলেন সাহস-ভরসা

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে, আবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিনে আজই রাজধানী গিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৮ অগস্ট পর্যন্ত তিহাড়েই থাকবেন আপ প্রধান। এদিকে, আবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিনে আজই রাজধানী গিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিল্লিতে পা রেখেই কেজরির বাড়িতে গেলেন তৃণমূলনেত্রী। দেখা করলেন অরবিন্দ-জায়া সুনিতা কেজরিওয়ালের সঙ্গে। কেজরিওয়ালের গোটা পরিবারের সঙ্গেই দেখা করেছেন মমতা। কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। মমতাকে সেখানে অভ্যর্থনা জানিয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি দুই তদন্তকারী সংস্থার তরফে গ্রেফয়ার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। ইডির মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় এখনও মুক্তি পাননি দিল্লির মুখ্যমন্ত্রী। এর আগেও কেজরির গ্রেফতারির বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার স্বল্প সময়ের জন্য দিল্লি গেলেও কেজরির পরিবারের সঙ্গে দেখা করে আসলেন তৃণমূলনেত্রী। দীর্ঘক্ষণ আলাদাভাবে কথা বলেন আপ প্রধানের স্ত্রী সুনীতার সঙ্গে। কেজরিওয়ালের বাবা-মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন। মমতাকে পাশে পেয়ে কেজরির পরিবার অত্যন্ত খুশি।

দিল্লিতে পা রেখেই কেজরির বাড়িতে মমতা, অরবিন্দ-জায়াকে দিলেন সাহস-ভরসা

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগের বৈঠকে যোগদানকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারণ, ‘ইন্ডিয়া’ জোট এই বৈঠক বয়কট করেছে। কংগ্রেস, সিপিআইএম, ডিএমকে-এর মুখ্যমন্ত্রীরা বৈঠকে যাবেন না বলে স্থির করেছেন। সেখানে একজন গুরুত্বপূর্ণ শরিক হিসাবে মমতা কেন উল্টো পথ ধরলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও তার উত্তর তৃণমূলনেত্রী নিজেই দিয়েছেন।

দিল্লিতে পা রেখেই কেজরির বাড়িতে মমতা, অরবিন্দ-জায়াকে দিলেন সাহস-ভরসা

দিল্লিতে পা রেখেই কেজরির বাড়িতে মমতা, অরবিন্দ-জায়াকে দিলেন সাহস-ভরসা

তিনি জানিয়েছেন, ‘‘নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাজেট পেশের আগেই নিয়েছিলাম। কিন্তু সবাই মিলে আলোচনা করে যদি কোনও সিদ্ধান্ত হত, তা হলে অন্য কিছু ভাবতাম।’’ সঙ্গে মমতা আরও বলেছেন, ‘‘বৈঠকে কিছুক্ষণ থাকব। কিছু বলতে দিলে বলব। আর বলতে না-দিলে প্রতিবাদ করে বেরিয়ে আসব!’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন