রোহিতের জন্য খারাপ খবর, চতুর্থ টেস্টে খেলবেন না বুমরা!

IND vs ENG: এই টেস্ট জিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে গিয়েছে রোহিত বাহিনী। কিন্তু টেস্ট জিতেও চাপমুক্ত হতে পারছে না টিম ইন্ডিয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এক বার নয়, পরপর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। কিন্তু টেস্টে সেরার ট্রফি আসেনি ভারতীয় শিবিরে। আবার শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র। WTC-র তৃতীয় চক্রে আপাতত উন্নতি হল রোহিত শর্মার ভারতের। রাজকোটে ৪৩৪ রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে রোহিত ব্রিগেড।

আরও পড়ুন: মনোজের বিদায়, কী বললেন বাংলার মহারাজ সৌরভ?

রোহিতের জন্য খারাপ খবর, চতুর্থ টেস্টে খেলবেন না বুমরা!
রোহিতের জন্য খারাপ খবর, চতুর্থ টেস্টে খেলবেন না বুমরা!

এই টেস্ট জিতেই ইংল্যান্ডের (England) বিরুদ্ধে এগিয়ে গিয়েছে রোহিত বাহিনী। কিন্তু টেস্ট জিতেও চাপমুক্ত হতে পারছে না টিম ইন্ডিয়া। কারণ সূত্রের খবর রাঁচিতে চতুর্থ টেস্ট খেলবেন না দলের এক নম্বর জোরে বোলার জসপ্রীত বুমরা। শুধু তাই নয় শোনা যাচ্ছে সিরিজের শেষ টেস্ট নাও খেলতে পারেন এই ভারতীয় পেশার। বুমরার জায়গায় দলে আসবেন বাংলার পেশার মুকেশ কুমার (Mukesh Kumar)

mukesh

যদিও এখনো পর্যন্ত বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিন্তু ঠিক কি কারনে খেলবেন না বুমরা? জানা গিয়েছে ওয়ার্কলোড কমানোর জন্যই ভারতীয় বোর্ড তাকে বিশ্রাম দিতে চাইছে। কারণ পিঠের চট থেকে সেরে ওঠে টানা খেলে চলেছেন বুমরা। সূত্রের খবর চতুর্থ টেস্টে যদি ভারত জিতে যায় তাহলে পঞ্চম টেস্ট খেলবেন না বুমরা (Jasprit Bumrah)

চলতি সিরিজে তিন টেস্ট মিলে এখনো পর্যন্ত বুমরার উইকেট সংখ্যা ১৭। ফলে তিনি দলে না থাকালে বোলিং বিভাগ যে দুর্বল হবে সে কথা বিশেষজ্ঞ না হলেও বলা যায়। উল্লেখ্য টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই বিরাট কোহলি (Virat Kohli) নিজের নাম তুলে নিয়েছেন। প্রথম দুটি টেস্টের পর চোটের কারণে দলের বাইরে চলে গিয়েছেন কে এল রাহুল।

রোহিতের জন্য খারাপ খবর, চতুর্থ টেস্টে খেলবেন না বুমরা!

rohit

তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুটো টেস্ট খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো খবর নেই। গত টেস্টেও মায়ের অসুস্থতার কারণে একদিনের জন্য বাড়ি ফিরে গিয়েছিলেন রবীন্দ্রচন্দ অশ্বিন (Rabindrachand Ashwin)। আর এবার ওয়ার্কলোডের কারণে বুমরাকে দলের বাইরে রেখেই চতুর্থ টেস্ট খেলতে নামবে রোহিত বাহিনী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন