নজির যশপ্রীত বুমরার, প্রথম ভারতীয় জোরে বোলার হিসেবে ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে!

শীর্ষস্থান হারালেন রবিচন্দ্রন অশ্বিন। বুমরা উঠে এলেন টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

যশপ্রীত বুমরা, তিনিই প্রথম ভারতীয় জোরে বোলার যিনি আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন! ভারতীয় জোরে বোলার হিসেবে এই নজির কারোর নেই। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যাচ জেতানো বোলিং করেন বুমরা (Jasprit Bumrah)। ২ ইনিংস মিলিয়ে ৯১ রান দিয়ে ৯ উইকেট নেন তিনি। বলা যেতে পারে, এই শীর্ষস্থান অধিকার সেই পারফরম্যান্সেরই পুরস্কার।

আরও পড়ুন: বিরাট বা রোহিত নয়, দর্শকরা মজেছেন বোলারদের খেলা দেখে, দাবি শামির

একটা বিষয়ে হয়তো অনেকেই একমত হবেন, বুমরার (Jasprit Bumrah) দৌলতেই ভারতীয় পেস অ্যাটাক অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে বিগত বেশ কয়েক বছরে। সে টেস্টই হোক বা সীমিত ওভারের খেলাই হোক, বল হাতে বুমরা দৌড়াচ্ছেন মানেই দর্শকদের মনে একটা প্রত্যাশা কাজ করছে। মাঝে চোট আঘাতে দীর্ঘদিন দলের বাইরে থাকতে হয় তাঁকে। গত বছর বিশ্বকাপে ভারতীয় দলে কামব্যাক করেন। তিনি এরপর থেকে কিন্তু সেই পুরনো ফর্মই বজায় রেখেছেন বুমরা।

নজির যশপ্রীত বুমরার, প্রথম ভারতীয় জোরে বোলার হিসেবে ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে!
নজির যশপ্রীত বুমরার, প্রথম ভারতীয় জোরে বোলার হিসেবে ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে!

এতদিন টেস্ট র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে ছিলেন বুমরা (Jasprit Bumrah)। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের ৯ উইকেট নেওয়ায় তিনি তিন ধাপ এগিয়ে উঠে এলেন এক নম্বরে। বলে রাখা ভালো, ৯-৯১ এটাই বুমরার সেরা টেস্ট বোলিংপরিসংখ্যান। এই মুহূর্তে বুমরার পয়েন্ট ৮৮১। বুমরার এই উত্থানের ফলে কিন্তু শীর্ষস্থান হারালেন ভারতীয় দলেরই তাঁর আর এক সতীর্থ। তিনি হলেন রবিচন্দ্রন অশ্বিন।

নজির যশপ্রীত বুমরার, প্রথম ভারতীয় জোরে বোলার হিসেবে ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে!

নজির যশপ্রীত বুমরার, প্রথম ভারতীয় জোরে বোলার হিসেবে ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে!

অশ্বিন নেমে গেলেন তিন নম্বরে। তাঁর পয়েন্ট ৮৪১। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। তাঁর পয়েন্ট ৮৫১। প্রথম দশে আরও এক ভারতীয় বোলার রয়েছেন। তিনি রবীন্দ্র জাডেজা। ৭৪৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন তিনি। নেমে গিয়েছেন দু’ধাপ। যদিও চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। খেলেছিলেন প্রথম টেস্ট।

নজির যশপ্রীত বুমরার, প্রথম ভারতীয় জোরে বোলার হিসেবে ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন