নজরবন্দি ব্যুরোঃ এবার মুর্শিদাবাদে তৃণমূলে ভাঙন, দল ছাড়ছেন জেলা সভাধিপতি মসারোফ হোসেন। জল্পনা ছিল অনেক দিন ধরেই এবার সেই জল্পনাকে সত্যি করে মুর্শিদাবাদের জেলা সভাপতি মুসারফ হোসেন তৃণমূল ছেড়ে যোগ দিতে চলেছেন কংগ্রেসে। আর তাঁর সাথে ঐ জেলার বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন বাবুও যোগ দেবেনে বলে খবর।
সূত্রের খবর আগামী ১৯ তারিখ কংগ্রেসের জনসভা থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে জাবেন। তবে নীলরতন বাবু সেই দিন যোগ দেবেন কিনা সেটা আখনি বলা জাচ্ছে না। নজরবন্দির পক্ষথেকে মোসারফ হোসেনকে ফোন করা হলে তিনি জানান, “এই বিষয়ে এখুনি কিছু বলছিনা, তবে আমি কি করতে চলেছি আগামী কালকের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেব”



