Weather Update: হাতে মাত্র ৩ ঘণ্টা, ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা! কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিনের মতই শুক্রবার সকাল থেকে বৃষ্টির দেখা পাওয়া গেল। আকাশ মেঘলা। আগামী ২৪ ঘন্টায় কোন কোন জেলায় বর্ষণের আশঙ্কা? কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: লক্ষ্মীবারেও অমঙ্গলের আভাস, দেখুন আজকের রাশিফলে কি রয়েছে!

আগামী ৩ ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে একটানা বৃষ্টির কারণে নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

1 11

উত্তরবঙ্গে আগামী পাঁচদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।

হাতে মাত্র ৩ ঘণ্টা, ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা! কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা

2 6

আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী সপ্তাহ থেকে শহরের তাপমাত্রা বাড়তে পারে।

3 7

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন