Panchaete Election23: ভোট হিংসার বলি আরও ১! ভোর রাতে NRS এ মৃত্যু এক তৃণমূল কর্মীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস। পঞ্চায়েত নির্বাচন পর্ব মিটলেও, মৃত্য়ুমিছিল চলছেই। প্রাণ গেল আরও একজনের। এনআরএসে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল কর্মীর। ভোটের দিন বাড়ির সামনে বোমাবাজি হয়।

আরও পড়ুনঃ কোথায় কীভাবে ব্যবহার হবে কেন্দ্রীয় বাহিনী? ভোটপর্ব মিটতেই জরুরী বৈঠক নবান্নে

এরপরই বেধড়ক মারধর করা হয় সৈবুর রহমান নামের শাসকদলের ওই কর্মীকে। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের তীর। এরপর তাঁকে কলকাতায় আনা হয় চিকিত্‍সার জন্য। বছর ৬০ এর তৃণমূল কর্মী সইবুর গত ৮ তারিখ অর্থাৎ ভোটের রাত থেকে সঙ্গাহীন অবস্থায় ভর্তি ছিলেন।

5 6

ভোট হিংসায় এই মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে সরকারের কাছে সাহায্যের আরজিও জানিয়েছেন।উল্লেখ্য, ভেটা ঘিরে বেলাগাম সন্ত্রাস দেখেছে বাংলা।

ভোট হিংসার বলি আরও ১! ভোর রাতে NRS এ মৃত্যু এক তৃণমূল কর্মীর

6 4

রাজনৈতিক হানাহানাতিতে শাসকদল তৃণমূল থেকে শুরু করে বিরোধী বিজিপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ কর্মীদের প্রাণ গিয়েছে। এবার সেই তালিকায় ফের আরও একটি নাম জুড়ল। এই নিয়ে গত ৩৭ দিনে ভোটের বলি হতে হল ৪৯ জনকে।

4 6

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন