“সুষ্ঠ ভাবে কাজ করুন”, থানায় ঢুকে আইসিকে দালালি বন্ধের ধমক অখিল পুত্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোট প্রাক্কালে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দিন দিন। মিটিং মিছিল এর পাশাপাশি অভিযোগ উঠছে মিছিলের আগে ফ্ল্যাগ ব্যানার ছিঁড়ে ফেলার। রীতিমত এই ঘটনায় ক্ষুব্ধ শাসক – বিরোধী দল। চারদিকে ছিঁড়ে ফেলা হচ্ছে তৃণমূলের ব্যানার ফেস্টুন। তাতে বিরক্ত এবং ক্ষুব্ধ হয়ে কাঁথি থানায় ঢুকে আইসিকে অভিযোগ জানাতে এসে ধমকি দেওয়ার পাল্টা অভিযোগ উঠলো সুপ্রকাশ গিরির বিরুদ্ধে। জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি অখিল গিরির পুত্র।

আরও পড়ুনঃ ঘন কুয়াশার জের, জলপাইগুড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ১৪

সূত্রের খবর, মঙ্গলবার রাতে হঠাৎই দলবল নিয়ে কাঁথি থানায় যান সুপ্রকাশ। “চারদিকে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া হচ্ছে। এটা আমাদের ভালো লাগছে না। ” বলে রিতীমতো ধমক দেন আইসিকে। তার সাথে এও বলেন সুপ্রকাশ “দালালি বন্ধ করুন।” ইতিমধ্যে থানায় হওয়া এই বচসা ভাইরাল হয়েছে। গত মাস থেকেই এক বিশাল বদল ঘটে গেছে মেদিনীপুরের রাজনীতিতে। হঠাৎই ঘাসফুল থেকে পদ্ম ফুলে লাফ দিয়েছেন একদা তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর দলত্যাগ এর পর একদিকে যেমন দায়িত্ব বেড়েছে অখিল গিরির, তেমনি জেলার রাজনীতির নকশা বদলে গেছে অনেক খানি। মেদিনীপুরের সবুজ রঙে এখন গেরুয়া রং ঢুকছে। এই অবস্থায় সভা মিছিলের প্রতিদিনের পাল্টা সভা মিছিল আর মঞ্চ থেকে হুঙ্কার শুনছে গোটা জেলা। মিছিলের আগের ছিঁড়ে দেওয়া হচ্ছে দলীয় পতাকা, ফেস্টুন। তাই নিয়ে সরব হচ্ছে সব শিবিরই। এদিন মিছিলের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া নিয়েই অভিযোগ জানাতে থানায় যান সুপ্রকাশ গিরি।সেখানে গিয়েই আইসি কে ধমকের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। তবে শুধুই ফ্ল্যাগ ব্যানার ছেঁড়ার জন্যই এই ক্ষোভ – হুমকি নাকি পিছনে রয়েছে অন্য আরো কারণ, তা ভাবাচ্ছে বিশিষ্ট মহলকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন