“বাপের বেটা হলে নন্দীগ্রামে লড়ে দেখাক শুভেন্দু”; সৌগত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “বাপের বেটা হলে নন্দীগ্রামে লড়ে দেখাক শুভেন্দু” , নন্দীগ্রাম সফরে ২১ এর নির্বাচনে থেকে মুখ্যমন্ত্রী নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পরই ওই কেন্দ্রের সদ্য প্রাক্তন বিধায়ক তথা অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায়। চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, “বাপের বেটা হলে নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে লড়ে দেখাক শুভেন্দু।” শুভেন্দুর গড় হিসেবেই পরিচিত নন্দীগ্রাম। এমনকি ২০১৬ সালে নন্দীগ্রাম থেকেই বিধায়ক হয়েছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু সেখানে আজকের সফরে গিয়ে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে নিজেকে প্রার্থী হিসেবে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করার পর যথেষ্ট অস্বস্তিতেই পড়েছে গেরুয়া শিবির বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: সুজনের কথায় হার স্বীকার করে নিলেন মমতা,কর্মীদের চাঙ্গা রাখতে বলেছেন: শমীক

সোমবার রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, একুশের বিধানসভায় ‘লাকি’ নন্দীগ্রাম  থেকে প্রার্থী হবেন তিনি। শুভেন্দু বিজেপি তে যোগ দেওয়ার পর মমতার এই ঘোষণাকে ‘ঐতিহাসিক’বলে ব্যাখ্যা করছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় । একইসঙ্গে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে  চ্যালেঞ্জ জানিয়ে সৌগত বলেন, “ওঁর যদি হিম্মত থাকে এবং বাপের ব্যাটা হলে নন্দীগ্রাম থেকে দাঁড়াক।” মমতার নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, “দিদির সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। দিদি যদি নন্দীগ্রাম থেকে দাঁড়ায় তাহলে ওঁকে কে আটকাবে। সারা রাজ্যের কর্মীরা উদ্বুদ্ধ হয়ে যাবে। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আরেকবার অভিনন্দন জানাই”।

“বাপের বেটা হলে নন্দীগ্রামে লড়ে দেখাক শুভেন্দু” , বস্তুত, ২০০৯ উপনির্বাচন থেকেই নন্দীগ্রাম কেন্দ্রটি তৃণমূলের ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৬ বিধানসভা নির্বাচনে দলের সেই গড়ে নিজের ‘আস্থাভাজন’ শুভেন্দুকে দাঁড় করান মমতা। প্রত্যাশিতভাবেই এই কেন্দ্র থেকে বড় ব্যবধানে জিতে আসেন শুভেন্দু। কিন্তু গত ১৯ ডিসেম্বর তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছেন শুভেন্দু। ছেড়েছেন বিধায়ক পদও। শুভেন্দুর দলত্যাগে নন্দীগ্রাম তো বটেই দুই মেদিনীপুরেই তৃণমূলের ধাক্কা খাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সোমবার রীতিমতো মাস্টারস্ট্রোক দিয়ে মমতা ঘোষণা করলেন, নন্দীগ্রামে তিনিই প্রার্থী হবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন