VIVO: স্মার্টফোনের জগতে নতুন চমক দিল VIVO! দুর্দান্ত ফির্চাস দিয়ে অন্য সবার ঘুম ছুটাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্মার্টফোনের জগতে বিস্ময়কর পদক্ষেপ নিল ফোন নির্মাণ কোম্পানি Vivo। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এবার বিশ্ব বাজারে Vivo এমন একটি ফোন বাজারে এনেছে যা সত্যিই অবিশ্বাস্য। সবচেয়ে কম দামে দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে ফোন নির্মাণ কোম্পানি Vivo তাদের নতুন V26 5G ফোন দিয়ে গ্রাহকদের জয় করতে পারবে বলেই মনে করছে কোম্পানি।

আরও পড়ুন: ৫০ মেগাপিক্সেলের চারটি প্রাইমারি ক্যামেরা দিয়ে লঞ্চ হল শাওমি 13 আল্ট্রা

এক নজরে দেখে নিন, Vivo V26 5G ফোনের চোখ ধাঁধানো বৈশিষ্ট্য। Vivo তাদের নতুন ফোনটিতে 6.7 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে ব্যবহার করেছে। যা কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষার সাথে । নতুন ফোনটিতে Android 12 OS সিস্টেম দ্বারা অপারেট করার প্রযুক্তি দিয়েছে। তাছাড়া নতুন এই ফোনে Qualcomm Snapdragon 730 (8 Nm)-এর ফার্স্ট প্রসেসর দেখা যাবে।

23 5
স্মার্টফোনের জগতে নতুন চমক দিল VIVO! দুর্দান্ত ফির্চাস দিয়ে অন্য সবার ঘুম ছুটাল

ভারতীয় বাজারে Vivo V26 স্মার্টফোনটি 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাচ্ছে। এতে 64 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সরের সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা সেট-আপ লক্ষ্য করা যাবে।

25 4

একই সময়ে এই ফোনে আপনি 44 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও দেখতে পাবেন। দুর্দান্ত এই স্মার্টফোনটিতে ফাস্ট চার্জিং সহ 5,500mAh ব্যাটারি প্যাক লক্ষ্য করা যাবে।

স্মার্টফোনের জগতে নতুন চমক দিল VIVO! দুর্দান্ত ফির্চাস দিয়ে অন্য সবার ঘুম ছুটাল

24

আর দামের দিক থেকে ভাবলে এই ফোনটি অন্য যেকোনো কোম্পানির সিমিলার ফোনের থেকে সস্তা। ভারতীয় বাজারে এই ফোনটির দাম রাখা হয়েছে বর্তমানে ৪২,৯৯০ টাকা ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন