Horoscope: কেমন কাটবে সপ্তাহের শুরু! দেখুন সোমবারের রাশিফল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি: আজ সোমবার! সপ্তাহের এই প্রথম দিন কেমন যাবে আপনার? কোনদিকে ঘুরছে ভাগ্যের চাকা। আজ কোন রাশির ভাগ্যে রয়েছে উন্নতি? কী বলছে আপনার রাশিফল। এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

আরও পড়ুন: Horoscope: রবিতে বড়সড় বিপদ! সাবধানে থাকুন এই রাশির জাতকেরা

মেষ: মানসিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সাবধানে চলাফেরা করুন, হাত-পা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের বাধ্য হয়ে থাকার চেষ্টা করুন। দেরি হলেও অফিসে আপনার সুনাম বৃদ্ধি পাবে।

WhatsApp Image 2023 05 02 at 5.30.04 PM 2

বৃষ: সুখ-স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে পেতে পারেন। বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে অশান্তি বাড়তে পারে। প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে। পেটের যন্ত্রনা বাড়তে পারে।

WhatsApp Image 2023 05 02 at 5.30.05 PM 2

মিথুন: আজকের দিন ব্যবসার জন্য শুভ। মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগুনের কাজ খুব সাবধানে করুন বিপদের যোগ রয়েছে। অনেক দিনের কোনও ইচ্ছে আজ পূরণ হবে। অফিসে শত্রুর বৃদ্ধি হতে পারে।

WhatsApp Image 2023 05 02 at 5.30.05 PM 3

কর্কট: স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। শারীরিক কোনও সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে।

WhatsApp Image 2023 05 02 at 5.30.06 PM 2
সিংহ: ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। অফিসে কোনও দায়িত্ব বাড়তে পারে। নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ হতে পারে। প্রেমে অশান্তির জন্য মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হওয়ার যোগ রয়েছে।

WhatsApp Image 2023 05 02 at 5.30.06 PM 3

কন্যা: সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায়, চিন্তা থাকবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। কোনও খারাপ খবর পেতে পারেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অকারণেই অপমানিত হতে পারেন। অহংকারের ফলে অশান্তি বৃদ্ধি পেতে পারে।

WhatsApp Image 2023 05 02 at 5.30.07 PM 3

তুলা: পরীক্ষার্থীদের জন্য শুভ সময়। আজ সারাদিন মন চঞ্চল থাকবে। চলাফেরার সময় প্রচুর সাবধানতা অবলম্বন করুন। নতুন চাকুরীর জন্য ভাল সুযোগ আসতে পারে। মাঙ্গলিক কাজের জন্য কাউকে উপকার করতে হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ রয়েছে।

WhatsApp Image 2023 05 02 at 5.30.07 PM 4

বৃশ্চিক:অশান্তি বৃদ্ধি পেতে পারে। অস্ত্রপচারের ফলে রোগমুক্তির সম্ভাবনা আছে। কোনও বিষয়ে আজ আপনাকে ছোটোদের সাহায্য করতে হতে হবে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায় অগ্রগতির যোগ রয়েছে। উচ্চশিক্ষার জন্য সময়টা শুভ নয়।

WhatsApp Image 2023 05 02 at 5.30.07 PM 5ধনু: ব্যবসায় বিশেষ নজর থাকবে না এবং ব্যয় বেশি হবে। সন্তানদের নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে। কারও থেকে সু- পরামর্শ পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। আজ অর্থক্ষতির যোগ রয়েছে,বুঝে চলুন। বাড়িতে কোনও অতিথি আসতে পারে।

WhatsApp Image 2023 05 02 at 5.30.08 PM 2

মকর: অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। যে কোনও অশান্তিতে আজ আপনার দোষী হওয়ার যোগ রয়েছে। রাস্তায় সাবধানে চলাফেরা করুন, রক্তপাতের সম্ভাবনা রয়েছে। আজ ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। কর্মযোগে বন্ধুর সাহায্য পেতে পারেন।

কেমন কাটবে সপ্তাহের শুরু, কোনদিকে ঘুরছে ভাগ্যের চাকা
কেমন কাটবে সপ্তাহের শুরু, কোনদিকে ঘুরছে ভাগ্যের চাকা

কুম্ভ: বাবার সঙ্গে সম্পত্তির বিষয়ে বিবাদ বাড়তে পারে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে। পুরনো কোনও যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় সফলতা থাকলেও ব্যয়ও হবে প্রচুর।

কেমন কাটবে সপ্তাহের শুরু, কোনদিকে ঘুরছে ভাগ্যের চাকা

মীন: ঝামেলা এড়িয়ে চলুন আইন অবধি যেতে হতে পারে। নিজের শরীরের উপর বিশেষ নজর দিন। খরচ বুঝে করুন, আজ ব্যয় বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে শীঘ্রই সেড়ে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। গুরুজনদের কথা না মানলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কেমন কাটবে সপ্তাহের শুরু, কোনদিকে ঘুরছে ভাগ্যের চাকা

কেমন কাটবে সপ্তাহের শুরু, কোনদিকে ঘুরছে ভাগ্যের চাকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন