নজরবন্দি ব্যুরো: দু বছর পুরনো মামলায় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর তাঁর পাশে দাঁড়িয়েছে বিরোধী দলগুলি। এই প্রসঙ্গেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র।
আরও পড়ুন: Biman Ghosh: হাসপাতালে বসে শাহকে চিঠি লিখলেন বিধায়ক, রিষড়ার ঘটনায় চাইলেন কেন্দ্রীয় হস্তক্ষেপ
সোমবার সল্টলেকে সাংবাদিক বৈঠক করেন সম্বিত পাত্র। এদিন তাঁর মূল নিশানা ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে নিয়ে কথা বলতে গিয়েই বাংলার মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে আনেন তিনি। যদিও এনিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘আপনি নিজে বুঝুন যে..’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সম্বিত পাত্রের

বিজেপির জাতীয় মুখপাত্র সাংবাদিক বৈঠকে বলেন, “আমি তো আশ্চর্য হই। মমতাজি সকালে একরকম কথা বলেন, সন্ধেবেলা আরেকরকম কথা বলেন। সকালে ফুল নিয়ে গান্ধী পরিবারের কাছে যান, বিকেলবেলা বলেন রাহুল গান্ধীর দ্বারা কিছু হবে না। আগে আপনি নিজে বুঝুন যে রাহুলকে দিয়ে কি হবে আর হবে না।”

২০১৯ সালের ‘মোদী সারনেম’ বিতর্ক মামলায় কয়েক সপ্তাহ আগে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে গুজরাট আদালত। এরপর তাঁর সাংসদ পদ খারিজ করা হয়। এই ঘটনায় অন্যান্য বিরোধীদের মতোই রাহুলের পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।



