SSC-TET Scam: নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডকে তলব সিবিআইয়ের, দুই দিনে হাজিরা ১৬ জন এজেন্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বর্ণিত সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডল সহ ছয় জনকে গ্রেফতার করেছে সিবিআই। তারপর থেকেই আরও তৎপরতা বাড়ানো হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। শনিবার ১০ জন এজেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে তলব সিবিআইয়ের। একইসঙ্গে আজ আরও ৬ জন এজেন্টকে তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ DA Protest: রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে, নবান্নের নির্দেশিকা নিয়ে কটাক্ষ সরকারি কর্মচারিদের

গত বছরের জুলাই মাস থেকেই শিক্ষা দফতরের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক জনদের গ্রেফতার করেছে সিবিআই। এরপর থেকে চাকরি প্রার্থী থেকে শুরু করে একাধিক জনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে এজেন্টদের খোঁজ পেয়েছে সিবিআই। চাকরি প্রার্থীদের পাওয়া টাকা নিয়ে এজেন্টরা কাকে পাঠাতেন? কারা এর সঙ্গে যুক্ত? সবটা জানতেই জিজ্ঞাসবাদ করা হচ্ছে।

নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডকে তলব সিবিআইয়ের, কী খুঁজছে সিবিআই? 
নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডকে তলব সিবিআইয়ের, কী খুঁজছে সিবিআই? 

সিবিআই সূত্রে খবর, এই এজেন্টরা শুধুমাত্র কুন্তল অথবা তাপসের মতো ব্যক্তিদের টাকা দিত? নাকি সেই টাকার সঙ্গে আরও প্রভাবশালী নেতাদের যোগ রয়েছে? সেটা খুঁজে বের করার জন্যেই চলছে জিজ্ঞাসাবাদ। এই টাকার লেনদেন কীভাবে হত? চাকরিপ্রার্থীদের কাছ থেকে কত টাকা নেওয়া হত? সবটা জানতেই জিজ্ঞাসবাদ করা হচ্ছে তাঁদের।

নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডকে তলব সিবিআইয়ের, কী খুঁজছে সিবিআই? 

নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডকে তলব সিবিআইয়ের, কী খুঁজছে সিবিআই? 
নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডকে তলব সিবিআইয়ের, কী খুঁজছে সিবিআই? 

নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের পর একাধিক তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে। তার আগে আজ ফের নিজাম প্যালেসে তলব করা হয়েছে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে। কুন্তল সম্পর্কে আরও তথ্য জানতেই তাপসকে তলব করা হয়েছে। এমনটাই খবর সিবিআই সূত্রে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন