Vande Bharat Express attack: ‘জয় শ্রীরামে’র বদলা বন্দে ভারতে পাথর বৃষ্টি! তৃনমূলকে তুলোধনা শুভেন্দু,সুকান্ত ,অমিতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। শুধু রাজনৈতিক মহল নয়, প্রিমিয়াম ট্রেনের ওপর হামলায় ক্ষুব্ধ আমজনতা। চারিদিকে নিন্দার রব। কারা এই কাজটি করলেন এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা! প্রতিহিংসা, ষড়যন্ত্র নাকি সাধারণ দুষ্কৃতী হামলা? এই নিয়ে সমালোচনা করেছেন রাজনৈতিক নেতারা।

আরও পড়ুনঃ

এনআইএ তদন্তের দাবি তুললেন বিরোধীদলের শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। টুইটারে শুভেন্দু লেখেন, ‘আমি পিএমও ইন্ডিয়া ও রেলমন্ত্রকের কাছে আবেদন জানাব এই ঘটনার তদন্তভার এনআইএকে দিয়ে করানো হোক। দোষীদের শাস্তি দেওয়া হোক।’ টুইটারে সরব হন সুকান্ত মজুমদারও শুভেন্দু অধিকারীর সুরে গলা মিলিয়ে তিনিও একই অভিযোগ করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগানেরই পরিণতি এই হামলা, মত সুকান্তর।

'জয় শ্রীরামে'র বদলা বন্দে ভারতে পাথর বৃষ্টি! তৃনমূলকে তুলোধনা শুভেন্দু সুকান্ত অমিতের
‘জয় শ্রীরামে’র বদলা বন্দে ভারতে পাথর বৃষ্টি! তৃনমূলকে তুলোধনা শুভেন্দু সুকান্ত অমিতের

কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে তুলোধনা করেন অমিত মালব্য, “উত্তরের সঙ্গে দক্ষিণের সংযোগের জন্য বাংলার ভীষণভাবেই বিশ্বমানের পরিকাঠামো প্রয়োজন। কিন্তু যখনই সড়ক পরিবহন বা বিমানবন্দরের কোনও প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের জরুরি প্রয়োজন পড়েছে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাধ সেধেছে। এমনকি এখন বন্দে ভারতের সুরক্ষাও পর্যন্ত নিশ্চিন্ত করতে পারছেন না। অত্যন্ত লজ্জার এই ঘটনা! তাঁকে ধিক্কার”। ফলত এই কাণ্ডে সরাসরি আঙুল তোলা হচ্ছে ঘাসফুল শিবিরের দিকে।

বাংলাকে কালিমালিপ্ত করতেই চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করে জোড়াফুল শিবির। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও টুইট করেছেন, ‘কারা বন্দে ভারতের ক্ষতি করল, তার যথাযথ তদন্ত হওয়া দরকার। পাথর ছোড়ার তীব্র নিন্দা করছে তৃণমূল। বাংলার বিরুদ্ধে নেতিবাচক প্রচারের জন্য ষড়যন্ত্র করা হয়ে থাকতে পারে। প্রথমে পাথর ছোড়া হল, এরপর বিবৃতি দেওয়া হল। তার পরে শুরু হল নোংরা রাজনীতি।’

323168333 760217129043578 4077301358292253399 n

ঘটনার নিন্দা করে ববি হাকিম জানান, “বন্দে ভারত ট্রেনের উপর যা হয়েছে তা অত্যন্ত অন্যায়, নিন্দনীয়।জাতীয় সম্পত্তি নষ্ট করা, ইট মারা আমরা সমর্থন করি না। যারা করেছে, তাঁদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত”। তবে তৃণমূল সাংসদ শান্তনু সেনের গলায় ভিন্ন সুর। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “আসলে কোনও একটা ঘটনা ঘটলে শকুনের মতো রাজনীতি করে জলটা ঘোলা করে রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা করে বিজেপি। এটা তারই বহিঃপ্রকাশ। ওদের কাছে সিবিআই, ইডি, এনআইএ ছাড়া আর তো কিছু নেই।”

‘জয় শ্রীরামে’র বদলা বন্দে ভারতে পাথর বৃষ্টি! তৃনমূলকে তুলোধনা শুভেন্দু, সুকান্ত, অমিতের

323076999 931177161129956 8441852287943328768 n

যাত্রা শুরুর দ্বিতীয় দিন মালদায় বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। ভেঙে যায় ট্রেনের C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত ট্রেনের জানলাও। এই ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি, কাটিহার
ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার তদন্ত কমিটি গঠন করেছেন। কত দূর থেকে পাথর ছোড়া হয়েছিল, এই ঘটনায় কারা যুক্ত, তা নিয়ে তদন্ত শুরু করেছেন রেলের আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন