নজরবন্দি ব্যুরোঃ বিগ বস জয়ী বলিউড অভিনেত্রী রুবিনা দিলায়েক দ্বিতীয়বার মা হচ্ছেন এমনটাই খবর ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এই খবর ছড়িয়ে পড়তেই এবার মুখ খুললেন অভিনেত্রী। শুধু তাই নয় তিনি মুখ খুললেন তাঁর ব্যক্তিগত জীবনে অহেতুক চর্চা নিয়েও। এবং তিনি সাফ জানিয়ে দিলেন তাঁর অন্তসত্ত্বা হওয়ার খবর গুঞ্জন ছাড়া আর কিছুই নয়।
আরও পড়ুনঃ গুরুতর জখম জুবিন নটিয়াল, চিকিৎসা চলছে হাসপাতালে
এই ঘটনার পেছনে আছে এক ঘটনা। কিছুদিন আগে রুবিনা আর অভিনব শুক্লা একটি বিল্ডিংয়ে গিয়েছিলেন। সেখানে একটি ক্লিনিকও ছিল। তাই সকলের ধারণা স্ত্রীকে নিয়ে সেই ক্লিনিকেই গিয়েছিলেন অভিনব। এরপরেই রুবিনার অন্তঃসত্ত্বার খবর ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ।

এই ঘটনার পড়েই মুখ খোলেন বলিউড অভিনেত্রী। তিনি বলেন, প্রেগনেন্সির ধারণাটা এক ভ্রান্তধারণা। এবার থেকে কোনও আবাসনে ঢোকার আগে দেখে নিতে হবে যে তাতে কোনও ক্লিনিক আছে কিনা। যদি কোনও কাজের কথাও বলতে যাই তবেও দেখে নিতে হবে। রুবিনা আরও বলেন, এই ঘটনায় বেশ মজা পেয়েছি। বড্ড হাসি পাচ্ছিল এই পোস্টটা দেখে।
প্রেগন্যান্ট বিগ বস জয়ী রুবিনা, গুঞ্জনের মাঝে মুখ খুললেন অভিনেত্রী
এই ধরণের ভুয়ো খবর আমাকে মোটেই কোনওভাবে প্রভাবিত করতে পারে না। ২০১৮ সালের ২১ জুন অভিনব শুক্লাকে বিয়ে করেন রুবিনা। তবে বিয়ের পরেই তাঁদের সম্পর্কের চির ধরে। কিন্তু তারপর বিগবসে এসে তাঁদের ভাঙার সম্পর্ক জোড়া লাগে এবং বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন তাঁরা।



