কুয়াশার চাদরে মুড়ে বড়দিনকে স্বাগত রাজ্যবাসীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : কুয়াশার চাদরে মুড়ে বড়দিনকে স্বাগত রাজ্যবাসীর, বড়দিনের আগে কুয়াশার চাদরে ঢেকেছে তিলোওমা। শীতের আমেজ গায়ে মেখে বড়দিনের স্বাগত জানাচ্ছে রাজ্যবাসী। অবশ্য শীতপ্রেমীরা উপভোগ করলেও শীতের দাপটে জবুথবু অধিকাংশ বঙ্গবাসী। আপাতত এই আমেজ জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা সামান্য হলেও বেশি বেড়েছে।

আরও পড়ুন : বিজেপির সভায় ফের প্রধান মুখ শুভেন্দু, যোগ দিচ্ছেন শিশির-দিব্যেন্দু? জল্পনা শুরু

গত সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। চলতি সপ্তাহের শুরুতে তিলোত্তমার তাপমাত্রা নামে ১১ ডিগ্রিতে। স্বাভাবিকভাবেই জবুথবু দশা হয় জেলাবাসীরও। শৈতপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় দক্ষিণবঙ্গের ৬টি জেলায়। শীতের আমেজ গায়ে মেখে বড়দিনের আনন্দ উপভোগ করছেন রাজ্যবাসী। বৃহস্পতিবারই তাপমাত্রার পারদ পৌঁছেছে প্রায় ১৫ ডিগ্রিতে। যা স্বাভাবিক তাপমাত্রা। জেলাগুলির তাপমাত্রাও সামান্য বেড়েছে।

জানা গিয়েছে, বছর শেষে তাপমাত্রা ঘোরাফেরা করতে ১৪-১৫ ডিগ্রির আশেপাশেই। সকালের দিকে কুয়াশার দাপট জারি থাকলেও বেলাবাড়তেই পরিস্কার হবে আকাশ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। এদিন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫. ২ডিগ্রি।

কুয়াশার চাদরে মুড়ে বড়দিনকে স্বাগত রাজ্যবাসীর, আলিপুর হাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবরে সপ্তাহান্তে হতে পারে বৃষ্টি। শনিবার নতুন করে সক্রিয় পশ্চিমী ঝঞ্জা আসবে জম্মু-কাশ্মীরে। যার প্রভাবে জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী দু’দিন সকালে কুয়াশায় মুড়ে থাকবে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড। আগামিকাল ঘন কুয়াশার সর্তকতা পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় ও দিল্লিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন