Subhash Sakar: পতাকা তুলতে গিয়ে বাধা, অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে দেশের একাধিক প্রান্তে পালিত হচ্ছে সাড়ম্বরে। সেই উপলক্ষ্যে শনিবার সকালে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। কিন্তু প্রবেশের আগেই বাধার মুখে পড়তে হয় তাঁকে। পতাকা তুলতে গিয়ে বাধা পেলেন তিনি।  জাতীয় পতাকা উত্তোলন না করেই ফিরতে হল কেন্দ্রীয় মন্ত্রীকে।

আরও পড়ুনঃ কর্মীদের DA বাড়াল ৩ বিজেপি শাসিত রাজ্য, হাই কোর্টের দিকে তাকিয়ে বাংলা।

এরপরেই কারণ জানতে উপস্থিত হন তিনি। তখন জানানো হয়, রাজ্যের তরফে এখনও অনুমোদন এসে মেলেনি। সেই কারণে তাঁকে কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়েছে। গেটের সামনে দাঁড়িয়েই কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। আক্রমণের নিশানায় রাজ্য সরকার।

পতাকা তুলতে গিয়ে বাধা, ফের শুরু তৃণমূল বিজেপি তরজা 
পতাকা তুলতে গিয়ে বাধা, ফের শুরু তৃণমূল বিজেপি তরজা

এদিন তিনি বলেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ১৩ তারিখ থেকে ১৫ তারিখ উল্লেখযোগ্য। বিভিন্ন জায়গায় ভারতের মন্ত্রীরা গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করছেন। এটি সংস্কৃতি মন্ত্রকের থেকে আমাদের জানানো হয়েছিল। শিক্ষা মন্ত্রকের থেকেও মুখ্যসচিবকে চিঠি লেখা হয়েছিল। তার পরও সব বিষয়ে নিরুত্তাপ। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নির্দেশিকা এখানে আসেনি। তাই সংশোধনাগার কর্তৃপক্ষ এটি করতে পারল না। রাজ্য সরকারের নির্বিকার নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এবিষয়ে সুর চড়িয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এমনকি জাতীয় পতাকা নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। তিনি বলেন, সংশোধনাগার একটি মন্ত্রকের অধীনস্থ বিষয়। অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না। কারণ সংশোধনাগার একটি সংরক্ষিত এলাকা।

পতাকা তুলতে গিয়ে বাধা, ফের শুরু তৃণমূল বিজেপি তরজা 

পতাকা তুলতে গিয়ে বাধা, ফের শুরু তৃণমূল বিজেপি তরজা 
পতাকা তুলতে গিয়ে বাধা, ফের শুরু তৃণমূল বিজেপি তরজা

একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে রাজ্যের মন্ত্রীর বার্তা, জাতীয়তাবাদটা শুধু বিজেপির নয়, দেশটা আমাদের সকলের। আমি ভারতে জন্মেছি। যতটা সুভাষ সরকারের কাছে, ততটা আমারও আছে। সুতরাং পতাকা নিয়ে রাজনীতি করবেন না। ‌ জাতীয় পতাকা আমাদের হৃদয়ের মধ্যে থাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন