রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ, রাজ্যপালের দ্বারস্থ বিরোধীরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ বিরোধীদের। সামনেই ২১-শে বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজনৈতিক পারদ চড়ছে চরমে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিরোধীদের অভিযোগও। ক্রমশই শাসকদলের বিরুদ্ধে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। এইবারের নির্বাচন কেমন হবে? তা নিয়ে আজ রাজ্যপালের কাছে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী শিবির।

আরও পড়ুনঃ ‘দিদি’ নাকি ‘দাদা’, ত্রিদিব চট্টোপাধ্যায় ঠিক কার অনুগামী?

সোমবারই রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যান বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সেইখানে গিয়ে বেশকিছুক্ষণ ধরে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে কথাবার্তা হয় তাঁর। ফলে রাজ্যে অবাধ শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, বিরোধী দলনেতা।

আর এইদিনই আবদুল মান্নানের সঙ্গে সাক্ষাৎকারের ছবি পোস্ট করে রাজ্যপাল এই বিষয়টি উল্লেখ করেন। এছাড়াও রাজ্যপাল তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাজ্য পুলিশকে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকর। আবারও তিনি উর্দিধারীদের রাজনৈতিক দলদাস বলে কটাক্ষ করেন। বেশ কিছুদিন আগেই রাজ্যপুলিশের আক্রমণ শানিয়ে ১৯ জন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের তালিকাও প্রকাশ করেন।

রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ বিরোধীরা। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একবার রাজ্য পুলিশের বিরুদ্ধেই আক্রমণ শানালেন জগদীপ ধনকড়। এছাড়াও রাজ্যের শিক্ষাক্ষেত্র ও স্বাস্থ্যক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। ফলে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক চাপানোতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন