Bidhansabha: বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, তুমুল উত্তেজনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি থেকে সাসপেণ্ড হওয়া বিজেপি বিধায়কদের বিক্ষোভের জেরে বিধানসভার বাইরে উত্তেজনা। বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে । যা ঘিরে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় বিধানসভার বাইরে।

আরও পড়ুনঃ Rahul Gandhi: ইডি দফতরে পৌঁছলেন রাহুল, বাইরে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ

এদিন ধর্না মঞ্চ থেকে সাসপেণ্ডেড বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, যে পদ্ধতিতে বিজেপি বিধায়কদের সাসপেণ্ড করা হয়েছে তা অগণতান্ত্রিক। এই রাজ্যে ক্রমপর্যায়ে যে ঘটনাগুলি ঘটছে, রামপুরহাটের বগটুইতে যেভাবে প্রশাসনিক ব্যররথতা সামনে এসেছি, সেইসঙ্গে গত দুই-তিন দিন ধরে যে রাজনৈতিক বিশৃংখলার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ গেছে, আজকে সাসপেণ্ড হয়ে আছি। কিন্তু বিধানসভার বাইরে এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলেও সাসপেণ্ড হয়ে যেতে হবে।

বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, তুমুল উত্তেজনা
বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, তুমুল উত্তেজনা

এদিন উপস্থিত হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা কতক্ষণ বাইরে থাকব সেটা তো শাসক পক্ষ ঠিক করবে। বিরোধী দলকে বাইরে রেখে হাউজ চালাতে চায় বাংলার মানুষ সেটা দেখুক। আমরা রুলবই দেখে আবেদন জানিয়েছি। এমনকি আদালতের কথাও উল্লেখ করেছি। সেটাতেই স্পিকারের অসুবিধা। অথচ আদালত বলেছে সোমবার আবেদন করার জন্য। উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য মহৎ হলে এসব প্রশ্ন তোলে না। আর উনি এই প্রশ্ন বারবার করেন।

আজকেই মুখ্যমন্ত্রীকে আচার্য পদে আনার জন্য বিল পাশ করতে শাসক দল। সেখানে বিরোধী দলনেতা সহ ৭ জন বিধায়ক বাইরে। এবিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, বাকিরা ভিতরে যাবে। বিজেপির ৬ জন বিধায়ক এবিষয়ে বক্তব্য রাখবে। মুখ্যমন্ত্রীকে আচার্য পদে আনার বিরোধিতা আমরা করব এবং বিধানসভার ভিতরে ভোটাভুটিতে অংশগ্রহণ করবে। বিষয়টি হল শুভেন্দু অধিকারীর কাছে হেরেছে। তাই চোখে চোখ রাখার ক্ষমতা নেই।

বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, ধর্নায় সাত সাসপেণ্ড বিধায়ক 

বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, ধর্নায় সাত সাসপেণ্ড বিধায়ক 
বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, ধর্নায় সাত সাসপেণ্ড বিধায়ক 

উল্লেখ্য, বাদল অধিবেশনে বিধানসভার ভিতরে বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে সাত বিজেপি বিধায়কদের সাসপেণ্ড করেন স্পিকার। সাসপেণ্ড বিধায়কদের মধ্যে রয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ টিগ্‌গা, নরহরি মাহাতো, মিহির গোস্বামী, সুদীপ মুখ্যোপাধ্যায়। পরে আদালতের দ্বারস্থ হলে স্পিকারকে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা জানায় আদালত। সোমবার আবেদন জমা দিলে তা খারিজ হয়ে যায়। এরপর ফের আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির বিধায়কদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন