নজরবন্দি ব্যুরোঃ আরও চার বছর হোয়াইট হাউসেই কাটাতে চান ট্রাম্প! আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর থেকে নানা কারণে আলোচনায় এসেছেন। আমেরিকার সদ্য অনুষ্ঠিত হওয়া নির্বাচনে নিশ্চিত পরাজয়ের পরও হার মানতে চাননি তিনি।
আরও পড়ুনঃ তামাকজাত নেশায় মিলবে না সরকারি চাকরি, নির্দেশ ঝাড়খণ্ড সরকারের
বিদায়ী ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা ভোটের ঘোষিত ফলের বিরুদ্ধে একের পর এক আদালতে ঘুরেছেন। কোনোকিছুতেই সুবিধে করতে না পেরে এবার সরাসরি নিজের ইচ্ছার কথা জানিয়ে ট্রাম্প বলেছেন যে, আরও চার বছর হোয়াইটে হাউসে থাকতে চান তিনি।
আসন্ন ক্রিসমাস উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সরাসরি নিজের এই ইচ্ছা প্রকাশ করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বড়দিনের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প আরও চার বছর হোয়াইট হাউসে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন।
এই চার বছর ২০২১ থেকে কিংবা ২০২৫ থেকে শুরু হতে পারে বলে জানান তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, অসাধারণ চারটি বছর গেছে। তাঁরা আরও চার বছরের জন্য চেষ্টা করে যাচ্ছেন। এখন যদি নাও হয় চার বছর পর সেখানে তিনি ফিরে আসবেন।উল্লেখ্য,যথারীতি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তোলেন ট্রাম্প, দাবি করেন, আসলে তিনিই নির্বাচনে জয়ী হয়েছেন।



