নজরবন্দি ব্যুরো: ক্রমশ যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে চলেছে পূর্ব রেল, এবার ট্রেনের সংখ্যা বাড়ছে শিয়ালদহ ডিভিশনে। ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে আগামীকাল থেকে। ট্রেন বাড়ছে শিয়ালদাহ উত্তর,দক্ষিণ,মেন শাখায়। ৬১৩ টি ট্রেন চলবে সপ্তাহের প্রথম কাজের দিন থেকেই। বিশেষ করে ট্রেন বানানো হচ্ছে শিয়ালদাহ কৃষ্ণনগর লালগোলা সেকশনে।
আরও পড়ুনঃ দেশে করোনায় সুস্থতার হার ৯৩.৬৮ শতাংশ, জানুন দেশের বর্তমান করোনা পরিস্থিতি।
ট্রেনের সংখ্যা বাড়ানো হবে অফিস টাইমে, খবর শিয়ালদহ ডিভিশন সূত্রে। ঘনঘন ট্রেন চলবে সকাল ৮ টা থেকে ১১ টা ও বিকেল ৪ থেকে সন্ধ্যা ৭ টা অবধি।এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ করে বড় বড় স্টেশনের ভীড়ের কথা মাথায় রেখেই। তবে এখনই রেল রাজি নয় মাতৃভূমি বা লেডিস স্পেশাল চালাতে।
রেল আপাতত পরিষেবা বেশি ট্রেন চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চায়। অন্যদিকে ৮১ টি ট্রেনের বদলে দক্ষিণ পূর্ব রেল চালাচ্ছে ৯৫ টি। এই বাড়তি ট্রেন গুলি চালানো হচ্ছে সকাল বিকেল অফিস টাইমে। রাজ্যে লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে আগামী ১১ ই নভেম্বর থেকে। দক্ষিণ পূর্ব রেল প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল তারা ট্রেন চালাবে ৪০ জোড়া অর্থাৎ ৮১ খানা।লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে হাওড়া থেকে মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, আমতা শাখায়।
এছাড়াও বেশ কয়েকটি লোকাল চালানো হচ্ছে সাঁতরাগাছি, শালিমার, দীঘা থেকেও। বৃদ্ধি পেয়েছে যাত্রীসংখ্যা তাই দক্ষিণ পূর্ব রেল সিদ্ধান্ত নিল সংখ্যা বাড়ানোর। দক্ষিণ পূর্ব রেল প্রথম সিদ্ধান্ত নিয়েছিল তারা লোকাল ট্রেন চালাবে ৩৪ টি।কিন্তু পরবর্তী সময়ে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এবং একইসাথে কোভিড বিধি মেনে তারা সিদ্ধান্ত নেয় ৮১ টি লোকাল ট্রেন চালানোর।
ক্রমশ যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে চলেছে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, ট্রেনের সংখ্যা আরো বাড়ানো হবে আগামী কয়েকদিনে। আগামী সপ্তাহে রেল রাজ্যে বৈঠক আছে বাকি অংশে প্যাসেঞ্জার ট্রেন লোকাল ট্রেন চালানো নিয়ে। আশা করা হচ্ছে আগামী মাসেই চালু হয়ে যাবে আসানসোল-বর্ধমান, কাটোয়া-আজিমগঞ্জ, রামপুরহাট_বর্ধমান শাখায় ট্রেন চলাচল।



