নজরবন্দি ব্যুরো: ভোজনরসিক বাঙালির পাতে সর্বদাই স্থান পেয়ে থাকে কাঁচা লঙ্কা। তবে অনেকের কাছে শুকনো লঙ্কার গুঁড়োর চাহিদা তুঙ্গে থাকলেও কাঁচা লঙ্কার জুড়ি মেলা ভার সর্বত্র। শুধুমাত্র মাছ-মাংসই নয়, গরম আলুসেদ্ধর সঙ্গে, মাখন ভাতের মাঝে একটা কাঁচা লঙ্কা থাকলেই তৃপ্তির সাথে পেট ভরে খান অনেকে। কিংবা সকালে ডিম পোচের উপরে এটি সামান্য দিলেই ইশ্বর দর্শনের সমান হয়ে দাঁড়ায় অনেকের কাছে।
আরও পড়ুনঃ শহরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু-ম্যালেরিয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর পুরনিগম
তাই রান্নার মশলা যেমনই হোক না কেন, বাঙালির পাতে এটির স্থান সর্বদাই অমলীন। তবে শুধুই স্বাদই নয় এরমধ্যে লুকিয়ে রয়েছে অজস্র গুণ। জানা গিয়েছে, হৃদযন্ত্রের জন্য যথেষ্ট কার্যকরী কাঁচা লঙ্কা। অন্যান্য সবজির তুলনায় এটি খেতে কিছুটা ঝাল হলেও নিত্যপ্রয়োজনের তাগিদে এই কাঁচা লঙ্কার ভূমিকা অপরিসীম।
তবে শুধু রান্নার সাথেই নয়, কাঁচা চিবিয়ে খেলেও একাধিক উপকার মেলে এটির থেকে। গবেষনার মাধ্যমে জানা গিয়েছে, কাঁচা লঙ্কা চিবিয়ে খেলে যে গরম অনুভূতি হয় তা খুব সহজেই শরীরের একাধিক ব্যাথা দূর করতে সক্ষম। এমনকি অন্যান্য সবজি গুলির তুলনায় এতে বেটা-ক্যারোটিনের মত অ্যান্টি অক্সিডেন্ট অধিক মাত্রায় থাকায় ফুসফুসের জন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
হৃদযন্ত্রের জন্য যথেষ্ট কার্যকরী কাঁচা লঙ্কা, তাছাড়াও রয়েছে অনেক গুন

তবে এখানেই শেষ নয়। কাঁচা লঙ্কার মধ্যে লুকিয়ে রয়েছে আরও অনেক গুন। এটিকে সঠিক মাত্রায় ব্যবহার করা হলে যথেষ্ট নিয়ন্ত্রণে থাকে দেহের শর্করার মাত্রা। তাছাড়াও জ্বর, সর্দি ও কাশির মতো সমস্যা গুলির সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কাঁচা লঙ্কা।



