Victor Banerjee: করোনা ও ডেঙ্গুতে জেরবার ভিক্টর ব্যানার্জি, বাড়িতেই চলছে চিকিৎসা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের প্রথম দিকে করোনার কবলে পড়েন প্রবীন অভিনেতা ভিক্টর ব্যানার্জি। তবে সময়ের এগোনোর সাথে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে কিছুদিন যেতে না যেতেই ফের করোনার নয়া ভ্যারিয়েণ্টে সংক্রমিত হন তিনি। কিন্তু এবার করোনার পাশাপাশি ডেঙ্গুর কবলে পড়লেন এই বর্ষীয়ান অভিনেতা।

আরও পড়ুনঃ Ukraine Russia Conflict: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বড় ক্ষতির মুখে মধ্যবিত্তের হেঁশেল, হু হু করে বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

বিশেষ সূত্র অনুযায়ী খবর, গত ২৩ ফেব্রুয়ারি থেকেই শারীরিক অবনতি ঘটতে থাকে এই জনপ্রিয় অভিনেতার। তবে আগের বার করোনার সংক্রমণের সময় তার কোনও উপসর্গ না থাকলেও এবার কাঁপুনি দিয়ে জ্বর আসে তার। এরপর চিকিৎসকদের পরামর্শে করানো হয় রক্ত পরীক্ষা। তবে রিপোর্ট আসতেই জানা যায় করোনার পাশাপাশি রয়েছে ডেঙ্গু। যারফলে করোনা ও ডেঙ্গুতে জেরবার ভিক্টর ব্যানার্জি

করোনা ও ডেঙ্গুতে জেরবার ভিক্টর ব্যানার্জি, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি 

After a long time veteran actor Victor Banerjee will act in Bengali Movie - Anandabazar
করোনা ও ডেঙ্গুতে জেরবার ভিক্টর ব্যানার্জি, বাড়িতেই চলছে চিকিৎসা

বর্তমানে স্থিতিশীল রয়েছেন এই তারকা। উল্লেখ্য, কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে শহরে এসেছিলেন জনপ্রিয় অভিনেতা। দুর্ভাগ্যবশত করোনার সংক্রমণ ধরা পড়তেই আর যোগ দিতে পারেননি। সেখান থেকে সত্যজিত রায়ের নামাঙ্কিত বিশেষ সম্মান পাওয়ার কথা থাকলেও খালি হাতেই ফিরতে হয় তাকে। সে কারনে আগামী ২৮ তারিখ ভিক্ট্রি ল্যাপের মাধ্যমে তাকে বিশেষ সম্মান প্রদান করতে চলেছে ফিল্ম অ্যাসোসিয়েশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন