Madan Mitra At Sonagachi: পদ্মের বদলে রক্ত দিয়ে সরস্বতী বন্দনা! সোনাগাছিতে এ কী করলেন মদন মিত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধায়ক হিসেবে সর্বদা মানুষের পাশে দাঁড়ান। প্রায় প্রত্যেক দিনই খবরে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি খুব সক্রিয়। গরমা-গরম বক্তব্যই হোক কিংবা গান, সর্বদা তিনি লাইম লাইটে থাকেন। তিনি মদন মিত্র (Madan Mitra)। অনুগামীদের প্রিয় ‘মদন দা’। শনিবার সরস্বতী পুজো (Saraswati Puja 2022) । তার আগে ফের লাইম লাইটে কামারহাটির বিধায়ক। বৃহস্পতিবার সোনাগাছিতে গিয়ে নিজের রক্ত দিয়ে বাগদেবীর বন্দনা করলেন মদন মিত্র।

আরও পড়ুনঃ Google এ যে বিষয় সার্চ করলেই ঘটবে আপনার ফোনের সর্বনাশ, জানুন সেগুলি

ফেসবুকে তাঁর জনপ্রিয়তা বড় বড় তারকার ঈর্ষার কারণ হতে পারে৷ এমনকী, তাঁকে নিয়ে জোড়া বায়োপিকও হচ্ছে৷ তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) কতটা রঙিন, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। মদন মিত্রের রংয়ের ছ্বটা এতটাই, যে তা মুখ্যমন্ত্রীরও নজর এড়ায়নি। ভবানীপুরে বিধানসভা ভোটে চেতলার কর্মিসভায় হাল্কা মেজাজেই মদনকে ‘কালারফুল ছেলে’ বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে, এবার মদন মিত্র যা করলেন তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে।

পদ্মের বদলে রক্ত দিয়ে সরস্বতী বন্দনা! সোনাগাছিতে এ কী করলেন মদন মিত্র
পদ্মের বদলে রক্ত দিয়ে সরস্বতী বন্দনা! সোনাগাছিতে এ কী করলেন মদন মিত্র

সোনাগাছির (Sonagachi) যৌনপল্লীর সরস্বতী পুজোর উদ্বোধনে রক্ত দিয়ে পুজো করলেন মদন মিত্র। কারণ পদ্ম দিয়ে পুজো পছন্দ নয় তাঁর। তাই নিজের রক্ত দিয়ে সোনাগাছিতে সরস্বতী পুজো করলেন তিনি। বৃহস্পতিবার সোনাগাছিতে গিয়ে নিজের রক্ত ফুলে লাগিয়ে তা বীণাপাণির পায়ে নিবেদন করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সরস্বতীর কাছে মদন মিত্রের প্রার্থনা, “ঘরে ঘরে পৌঁছে যাক বিদ্যা।”

পদ্মের বদলে রক্ত দিয়ে সরস্বতী বন্দনা! সোনাগাছিতে এ কী করলেন মদন মিত্র

পদ্মের বদলে রক্ত দিয়ে সরস্বতী বন্দনা! সোনাগাছিতে এ কী করলেন মদন মিত্র
পদ্মের বদলে রক্ত দিয়ে সরস্বতী বন্দনা! সোনাগাছিতে এ কী করলেন মদন মিত্র

পুজো দিয়ে মদন মিত্র বলেন, সোনাগাছিতে যদি ‘পাড়ায় শিক্ষালয়’ হয়, তাহলে তিনি সেখানে শিক্ষাকতা করবেন। সোনাগাছির শিশুদের এক ঘন্টা করে পড়াবেন তিনি। স্বাভাবিক কারণেই তৃণমূল নেতার এই কথায় সাধুবাদ জানান সকলেই। প্রসঙ্গত, ‘পদ্ম সম্মান’ নিয়ে বিতর্কের জেরে সম্প্রতি পদ্মফুল ছিঁড়ে প্রতিবাদ দেখিয়েছিলেন মদন মিত্র। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও করে গেরুয়া শিবির। যদিও সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না বলে গতকালও জানিয়ে দিয়েছেন ‘দাদা’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন