গুরুং প্রত্যাবর্তনে আতঙ্কিত নন, বরং বিমলের জন্য আতঙ্ক তিনি! বক্তা বিনয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ গুরুং প্রত্যাবর্তনে আতঙ্কিত নন, বরং বিমলের জন্য আতঙ্ক তিনি! বললেন বিনয় তামাং। তিন বছর আত্মগোপন থাকার পর পুজোর আগে প্রকাশ্যে আসেন বিমল গুরুং। তারপর থেকেই বিমল গুরুংয়ের বিরোধীতায় পাহাড়ের একাধিক জায়গায় মিছিল করেন বিনয়পন্থী মোর্চা নেতা কর্মীরা। বিমল গুরুংয়ের বিরোধীতায় দার্জিলিং, কালিম্পঙে মিছিল বের হয়। এই পরিস্থিতিতে ৩ নভেম্বর দুপুর দু’টোর সময় জিটিএ-র মাথা বিনয় এবং অনিত থাপার সাথে বৈঠক করবেন মমতা বন্দোপাধ্যায়। সেই মিটিং এ যোগ দেওয়ার জন্যে পাহাড় থেকে সমতলে আসছেন বিনয় তামাং অনিত থাপারা।

আরও পড়ুনঃ বয়স্কদের রেহাই নেই! ব্যাঙ্কের নতুন নিয়মে কোপ গরীব-মধ্যবিত্তের ঘাড়ে।

সেই মিটিং এ যোগ দিতে আসার আগে বাগডোগরা বিমানবন্দরে কার্যত বিমল গুরুংয়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিনয় তামাং। ‘বিমল গুরুং, রোশন গিরি আমাদের আতঙ্কের কারণ নয় বরং বিনয় তামাং বিমল গুরুংয়ের জন্য আতঙ্ক’ বলেন তিনি। তাঁর কথায়, “বিমল গুরুং প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এখনও কোনোরকম মন্তব্য করেননি তাই আমরা এ বিষয়ে কোন মন্তব্য করব না। তবে এটা খুব ভুল ধারণা যে বিমল গুরুং পাহাড়ে ফিরলে আমাদের রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে যাবে। বিমল গুরুং, রোশন গিরী এই মুহূর্তে পাহাড়ের কোনও বিষয় নয়।

গুরুং প্রত্যাবর্তনে আতঙ্কিত নন, বরং বিমলের জন্য আতঙ্ক তিনি! বক্তা বিনয়। অন্যদিকে গত কয়েকদিন ধরেই বিনয় তামাং ও অনিত থাপার সমর্থনে পাহাড় জুড়ে চলছে মোর্চা নেতা কর্মী ও সমর্থকদের মিছিল। শান্ত পাহাড়কে গুরুং অশান্ত করেছে বলে তার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীদের। এদিন মিছিল ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তাও ছিল। মিছিলে কয়েকশো মোর্চা নেতা কর্মী ও সমর্থকেরা পা মেলান। প্রসঙ্গত, পুজোর আগে কলকাতায় সাংবাদিক বৈঠক করে বিমল গুরুং বিজেপির সঙ্গে সম্পর্ক ভেঙে তৃণমূলের সঙ্গে ২০২১ এর বিধানসভা নির্বাচনে লড়ার কথা জানান।

উল্লেখ্য, পাহাড়ের গোর্খাল্যান্ড আন্দোলনের সময় বিমলের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়। তারমধ্যে বহু জামিন অযোগ্য ধারাও রয়েছে। এই অবস্থায় বিমল গুরুং প্রকাশ্যে আসলেও পাহাড়ে কবে ফিরবেন তা নিয়ে এখনও স্পষ্ট কিছু বলেননি। তারইমধ্যে তার বিরুদ্ধে মিছিলে ঘিরে পাহাড়ের রাজনীতি এখন বেশ সরগরম।

প্রসঙ্গত, বিমল গুরুং যেদিন অজ্ঞাতবাস থেকে বেরিয়ে প্রকাশ্যে সাংবাদিকদের মুখমুখি হন। সেই দিনেই পোস্টার পড়ে পাহাড়ে। তাতে লেখা ছিল গুরুং পাহাড়ে প্রবেশ করলে রক্তের ধারায় ভাসবে তিস্তা নদী! এদিকে ইউএপিএ ধারা সহ একাধিক মামলায় অভিযুক্ত বিমল গুরুং ৩ বছর পর প্রকাশ্যে এসে সল্টলেকের গোর্খা ভবনে যান। সেখানে বাধা পেয়ে সোজা চলে আসেন ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে। সেখানেই সন্ধেবেলা সাংবাদিক সম্মেলন করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন