তলিয়ে যাওয়া দেহ উদ্ধার। মিলেছে বাংলাদেশ সীমান্তে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ

তলিয়ে যাওয়া দেহ উদ্ধার। প্রায় দু’দিন পর নদীতে ভেসে উঠল মুর্শিদাবাদের  সামশেরগঞ্জের দুই খুদের দেহ। একজনের দেহ মিলেছে নিমতিতার দুর্গাপুর গঙ্গাঘাটে। অপর খুদের দেহ মিলেছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পদ্মায়। ফলে উদ্ধার হওয়া দেহ ফেরানো তৈরি হয়েছে জটিলতা।

শনিবার সকালে সামশেরগঞ্জে তলিয়ে যায় ৫ পড়ুয়া। তাঁদের মধ্যে তিনজনের দেহ মিললেও , বাকি দুজনের হদিশ মেলেনি। দীর্ঘক্ষণ তল্লাশিতেও হদিশ মেলেনি তাঁদের। এরপর সোমবার সকালে দুর্গাপুর গঙ্গা ঘাটে ভেসে ওঠে সাকিবুলের দেহ। কিছুক্ষণ পর বাংলাদেশ সীমান্তে পদ্মায় ভেসে ওঠে খাতিজাও। স্বাভাবিকভাবেই দেহ মৃতের গ্রামে ফেরানো নিয়েও সমস্যা দেখা দিয়েছে। জানা গিয়েছে, এবিষয়ে ৭৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে কথা বলছেন বিধায়ক আমিরুল ইসলাম। সন্তানের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

আরও পড়ুনঃhttp://সব পুজো মণ্ডপ দর্শকশূন্য রাখতে হবে, জানালো আদালত!

এদিন লোহারপুর ঘাট থেকে গঙ্গায় স্নান করতে নামে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা বছর সাতেকের ইয়াসিন মোমিন, বছর আটেকের রওশন শেখ, আট বছরের সাকিবুল ইসলাম, ন’বছরের খাতিজা সুলতানা ও বছর ১৭-এর কায়েমা খাতুন। স্নান সেরে ঘাটে ওঠার সময় কায়েমা দেখে বাকি চারজন তলিয়ে যাচ্ছে। তাদের উদ্ধার করতে গিয়ে স্রোতে তলিয়ে যায় ওই নাবালিকাও। এরপর স্থানীয়দের নজরে বিষয়টি পড়তেই তাঁরাই শুরু করে উদ্ধারকাজ। খবর দেওয়া হয় পুলিশে। দীর্ঘক্ষণের চেষ্টায় সেদিনই ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে হদিশ মেলেনি সাকিবুল ও খাতিজার।

আরও পড়ুনঃ পুজোর মরশুমে আরও সচল যাত্রী পরিষেবা,বাড়ছে শহরের মেট্রো সংখ্যা!

তলিয়ে যাওয়া দেহ উদ্ধার। গত শনিবার দীর্ঘক্ষণ তল্লাশিতেও হদিশ মেলেনি দুই খুদের দেহ। এরপর সোমবার সকালে দুর্গাপুর গঙ্গা ঘাটে ভেসে ওঠে সাকিবুলের দেহ। কিছুক্ষণ পর বাংলাদেশ সীমান্তে পদ্মায় ভেসে ওঠে খাতিজাও। স্বাভাবিকভাবেই দেহ মৃতের গ্রামে ফেরানো নিয়েও সমস্যা দেখা দিয়েছে। জানা গিয়েছে, এবিষয়ে ৭৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে কথা বলছেন বিধায়ক আমিরুল ইসলাম। সন্তানের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। থমথমে রয়েছে গোটা গ্রাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন