করোনা আবহেই ৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, লাগবেনা TET !

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা আবহেই ৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, লকডাউনের মধ্যে কাজ হারিয়েছে মনের মানুষ। সেই সময়টাকে অনেকেই কর্মহীন ছিলেন। এই নিউ নর্মাল সময়ে অনেক কোম্পানি চাকরিপ্রার্থীদের জন্য কাজের সুযোগ এনে দিচ্ছে। সম্প্রতি আর্মি পাবলিক স্কুল করোনা পরবর্তী সময়ে এবারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেট পাশ না করলেও এই পদে প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ স্কুল শিক্ষকদের বেতন কমানো নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের।

জানা গিয়েছে দেশের প্রায় ১৩৭ টি আর্মি পাবলিক স্কুলে ৮০০০ জন প্রার্থীদের নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।দ্রুত প্রার্থীদের আবেদন করতে জানানো হয়েছে। প্রার্থীদের পিজিটি, টিজিটি পদের জন্য আবেদনের জন্য জানানো হয়েছে জানানো হয়েছে ২০ অক্টোবরের আগে প্রার্থীদের আবেদন করতে হবে। অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোন স্কুলে কতগুলো শূন্য পদ রয়েছে তা স্কুল কতৃপক্ষের তরফে জানানো হবে। তবে প্রার্থীদের দ্রুত আবেদন করতে জানানো হয়েছে। এই সকল পদের জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে পয়লা অক্টোবর।এই রেজিস্ট্রেশন চলবে সকাল ১০ তা থেকে বিকেল ৫ তা পর্যন্ত। জানানো হয়েছে প্রার্থীদের ৪ নভেম্বর থেকে অ্যাডমিট দেওয়া হবে। জানানো হয়েছে অনলাইনে ২১ এবং ২২ নভেম্বর পরীক্ষা নেওয়া হবে। জানানো হয়েছে সম্ভাব্য ২ ডিসেম্বর এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

করোনা আবহেই ৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, উক্ত পদে আবেদন করার জন্য, প্রার্থীদের বয়স ৪০ থেকে ৫৭ বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত জানার জন্য প্রার্থীদের awesindia.com এই ওয়েবসাইটে চোখ রাখতে জানানো হয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তির ফলে মনে করা হচ্ছে সুবিধা হবে সাধারণের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন