বঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তবে কি পুজোর পরেই আসছে তৃতীয় ঢেউ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী হচ্ছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু কদিন হল আবার দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। এদিকে আজ তৃতীয়া, সামনেই আসন্ন বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। তাঁর মাঝে এই সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিতে কিছুটা শঙ্কিত চিকিৎসক মহল। আর চিকিৎসকদের সেই আশঙ্কা বাড়িয়ে বঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি দিয়েও কেন বার বার প্রতারণা? পুজো আবহে ধর্নায় বসল হবু শিক্ষকরা।

রাজ্য সরকার কিছুক্ষন আগে বুলেটিন প্রকাশ করেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ রাজ্যে করোনা আক্রান্ত ৭৮৪ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। সংক্রমণ বেড়েছে এদিন। তবে বাড়েনি মৃত্যু সংখ্যা। একদিন আগে অর্থাৎ মহালয়ার দিন আক্রান্ত হয়েছিলেন ৬১৯ জন, মৃত্যু হয়েছিল ১১ জনের। এদিকে আজ রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৬ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে রাজ্য জুড়ে চিকিৎসাধীন আক্রান্ত রয়েছেন ৭ হাজার ৬২৫ জন। যা গতকালের থেকে ৩২ জন বেড়েছে এদিন। এখন রাজ্যে সুস্থতার গড় ৯৮.৩২ শতাংশ।

বঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা আজকের বুলেটিন বলছে, গত ২৪ ঘন্টায় মহানগর কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৫৮ জন, আজ মৃত্যু হয়েছে ১ জনের। সার্বিক ভাবে কলকাতায় করোনা মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৮৬। এদিন উত্তর ২৪ পরগণা জেলাতে করোনা আক্রান্ত হয়েছেন ১২৮ জন। মৃত্যু হয়েছে ২ জনের। কলকাতা আর উত্তর ২৪ পরগণা বাদে রাজ্যের কোন জেলাতে শতাধিক সংক্রমন হয়নি। তবে সব জেলাতেই পাওয়া গিয়েছে করোনা রোগী।

এদিন রাজ্য জুড়ে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে, ৩৮ হাজার ৬৯ টি। যা নিয়ে এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে, ১ কোটি ৮৪ লক্ষ ৩৪ হাজার ৫৩২। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে এখন তৃতীয় ঢেউয়ের প্রস্তুতিতে রয়েছে রাজ্য। লোকাল ট্রেন কে ছাড়পত্র না দিলেও বাদবাকি সব কিছুতেই প্রায় স্বাভাবিক বাংলা। দেখুন রাজ্যের সার্বিক পরিসংখ্যান

বঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, পুজোর পরেই আসছে তৃতীয় ঢেউ?

e37f50bd352f46118db4a664ec70b30d 0002 e37f50bd352f46118db4a664ec70b30d 0001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন