জয়ী হলেও প্রার্থী যোগ দিতে পারে তৃণমূলে, দিনহাটা – শান্তিপুর নিয়ে অশান্তিতে বিজেপি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জয়ী হলেও প্রার্থী যোগ দিতে পারে তৃণমূলে, সর্বদা এই আতঙ্ক তাঁরা করছে বিজেপিকে। ২০২১ বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে থেকে বিভিন্ন দল বিশেষ করে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দানের ধুম পড়েছিল নেতা নেত্রীদের। কমবেশি সবার যুক্তি ছিল প্রায় একই। দলে থেকে কাজ করতে পারছিলেন না তাঁরা। সবাই চেয়েছিলেন মানুষের জন্যে কাজ করতে। কিন্তু আশা পুর্ণ হয়নি। ক্ষমতায় ফিরেছে তৃণমূল। আর তারপরেই বদলে গেছে অঙ্ক। এখন বিজেপি থেকে যোগদানের ধুম পড়েছে তৃণমূলে।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা যোগ দিতে পারেন তৃণমূলে, হয়ত পুজোর আগেই! গুঞ্জন বিজেপির অন্দরে।

রবিবার ভবানীপুর সহ তিন উপনির্বাচনে জয়ের পরেই আসন্ন ৪ আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার সকালেও চার আসনের প্রার্থীদের নাম ঠিক করে উঠতে পারেনি বিজেপি। কারন একটাই, জয়ী হলেও প্রার্থী যোগ দিতে পারে তৃণমূলে, এই আতঙ্ক তাঁরা করছে পদ্ম শিবির কে। আর চিন্তা মূলত দিনহাটা এবং শান্তিপুর আসন নিয়ে।

খড়দা আর গোসাবা কে নিয়ে চিন্তা নেই বিজেপির কারন। এই দুই আসনে জয় অসম্ভব ধরেই নিয়েছে পদ্ম নেতৃত্ব। চিন্তা মূলত শান্তি পুর আর দিনহাটা কে নিয়ে। গত বিধানসভা নির্বাচনে এই দুই আসনে দল জয় পাওয়ায় উপনির্বাচনেও লড়াই হবে বলে মনে করছে বিজেপি। আশা রয়েছে অন্তত একটি আসন জয়ের। কিন্তু সমস্যা দেখা দিয়েছে প্রার্থী চয়ন নিয়ে। বিজেপি এমন প্রার্থী চায়, যারা কোন নেতা নয়, দলের অনুগত।

জয়ী হলেও প্রার্থী যোগ দিতে পারে তৃণমূলে

কারন,  ২মে ‘২১ বিধানসভা নির্বাচনে ফল ঘোষণা হওয়ার পর এক মাস কাটতে না কাটতেই দল ছাড়া শুরু করেন বিধায়করা। প্রথম দল ছেড়ে তৃণমূলে যোগ দেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। মুকুলের পরে  বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, বাগদার বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায়, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। পাঁচ মাসে পাঁচ জন দল ছেড়েছেন। দল ছাড়ার লাইনে রয়েছেন আরও কয়েকজন।

জয়ী হলেও প্রার্থী যোগ দিতে পারে তৃণমূলে
জয়ী হলেও প্রার্থী যোগ দিতে পারে তৃণমূলে

উল্লেখ্য, আসন্ন চারটি কেন্দ্রের উপনির্বাচনে ২০২১ বিধানসভায় ২ টি করে আসন জিতেছিল তৃণমূল – বিজেপি। খড়দহ আর গোসাবা তৃণমূল, শান্তিপুর আর দিনহাটা বিজেপি। খড়দহে তৃণমূল জিতেছিল ২৮,১৪০ ভোটে আর গোসাবায় ২৩,৬১৯ ভোটে। অন্যদিকে দিনহাটায় মাত্র ৫৭ ভোটে জয়ী হয় বিজেপি, শান্তিপুর জেতে তাঁরা ১৫,৮৭৮ ভোটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন