চিনে ৬ জন করোনা আক্রান্ত্র। সতর্কতায় শহরের সব বাসিন্দার টেস্ট মাত্র ৫ দিনে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিনে ৬ জন করোনা আক্রান্ত্র। সতর্কতায় শহরের সব বাসিন্দার টেস্ট মাত্র ৫ দিনে! ৫ দিনে ৯০ লক্ষ মানুষের টেস্ট করছে চিন! সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে চিনে। বাড়তে শুরু করেছে করোবা সংক্রমণ। ইউহানের পর এবার সংক্রামিত হচ্ছেন, কিংদাও শহরের মানুষ। সম্প্রতি ওই শহরে ৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৬ জন উপসর্গহীন রোগী পাওয়া গেছে। তাই এই শহরকে করোনা মুক্ত করতে নজিরবিহীন সিদ্ধান্ত নিল চিন প্রশাসন।

আরো পড়ুনঃ আগামী ৭২ ঘণ্টা রাজ্যেজুড়ে ট্রাক ধর্মঘট! অগ্নিমূল্য হতে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

চিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে কিংদাও শহরে আচমকাই করোনা সংক্রমণ নতুন করে বেড়ে গেছে। ফলে ওই শহরের ৯০ লাখ মানুষের সবার করোনা পরীক্ষা করবে কর্তৃপক্ষ। পাঁচদিনের মধ্যেই ওই শহরের বিশাল জনসংখ্যার নমুনা পরীক্ষা করা হবে। জানা গিয়েছে চিন প্রশাসনের পক্ষ থেকে শহরবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৫ দিন বাড়ি থেকে একেবারেই না বেরোতে। স্বাস্থ্য দফতরের টিম পৌঁছে যাবে প্রত্যেকটি এলাকায়।

উল্লেখ্য আগেও চিন এমন পদক্ষেপ নিয়েছিল ইউহান শহরের ক্ষেত্রে। গত মে মাসে পুরো উহান শহরের বাসিন্দাদের করোনা পরীক্ষা করেছে চীন। সে সময় মাত্র ১০ দিনে ১ কোটি ১০ লাখ মানুষের দেহে করোনার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। যারা সংক্রামিত তাদের আলাদা করে চিকিৎসা করা হয় এবং পরে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। কার্যত ওই ১০ দিন অবরুদ্ধ ছিল ইউহান।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। কিন্তু সংক্রম কে কয়েক্মাসের মধ্যেই নিয়ন্ত্রনে আনে চিন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর কিংদাও শহরে আচমকাই করোনা সংক্রমণ খুঁজে পাওয়ার কারন হল বিদেশ থেকে আসা সংক্রামিত মানুষ। যে ১২ জন কে চিহ্নিত করা গেছে তারা চীনের বাইরে অন্য কোনো দেশ থেকে এসেছেন।

চিনে ৬ জন করোনা আক্রান্ত্র। সতর্কতায় শহরের সব বাসিন্দার টেস্ট মাত্র ৫ দিনে! স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গণহারে ওই শহরজুড়ে করোনার নমুনা সংগ্রহ কর্মসূচি শুরু করা হয়েছে। পাঁচটি জেলা তিন দিনে এবং পুরো শহরের লোকজনকে পাঁচদিনের মধ্যে পরীক্ষা করা হবে বলে। সকাল ৭টা থেকেই টেস্ট পয়েন্ট খুলে দেওয়া হয়েছে এলাকাবাসীর জন্যে। পাশাপাশি এক বিবৃতিতে বলা হয়েছে, মেডিকেল স্টাফ এবং নতুন করে হাসপাতালে ভর্তি রোগীসহ ওই হাসপাতালের ১ লাখ ১৪ হাজার ৮৬২ জনকে পরীক্ষা করা হয়েছে। তাদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত