আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় সুপ্রিম কোর্টে চতুর্থ শুনানি। একইসাথে ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে আজ শিয়ালদহ আদালতে তোলা হবে। গত কয়েক দিনে আর কি তথ্য পেয়েছে সে বিষয়টিও আদালতে উল্লেখ করবে সিবিআই। অন্যদিকে আলিপুর আদালতে নিরাপত্তা রক্ষী আফসার আলীর জামিন নিয়ে শুনানি হবে আজ। অর্থাৎ আরজি কর কাণ্ডে আজ ৩ আদালতে চলবে এই মামলার শুনানি।
আরজিকর ঘটনার প্রায় দু মাস পার হতে চলল। কিন্তু প্রকৃত বিচার পেল না খুন ও ধর্ষণ হওয়া ওই তরুণী চিকিৎসক। সিবিআই এর হাতে তদন্তভার যাওয়ার পরেও এখনো পর্যন্ত সাবে গ্রেপ্তার তিনজন। আর আজ ৩০ শে সেপ্টেম্বর সোমবার আরজিকরের ঘটনা নিয়ে একই সাথে ৩ আদালতে চলবে গুরুত্বপূর্ণ শুনানি। আজ শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল কে তুলবে সিবিআই। যেখানে তাদের গ্রেফতারের পর তদন্তে আরো কিছু নতুন তথ্য যোগ হয়েছে কিনা এ বিষয়ে একটি রিপোর্ট জমা দেবে সিবিআই। পাশাপাশি এই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের নারকো টেস্ট-এর আবেদন সংক্রান্ত বিষয়টিও আলোচনা হতে পারে।


অন্যদিকে আরজি কর ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসার আলী খান কে আজ তোলা হবে আলিপুর আদালতে। মূলত সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী ছিলেন এই আফসার আলী। তাই সন্দীপ ঘোষের একাধিক দুর্নীতির বিষয়ে তিনি অনেক কিছুই জানতেন বলে গ্রেফতার করেছিলেন সিবিআই। আর এই বিষয়ে আজ আলিপুর আদালতে রয়েছে শুনানি। আবেদন করা হতে পারে আফসার আলীর জামিনেরও। কিন্তু সিবিআই সূত্রে খবর আফসার আলীর এই জামিনের সম্পূর্ণ বিরোধিতা করা হবে বলে খবর।
আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ মামলায় অনেক আগেই হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। আজ সোমবার এই মামলার তৃতীয় শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে রয়েছে এই মামলার শুনানি। তিনবার এই মামলার শুনানি পর্ব অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্টে। যেখানে তদন্তে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। তাই আজ সোমবারের শুনানিতে আরও কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা দিতে পারে বলে খবর সিবিআই সূত্রে।








