এবার মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান !

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
নজরবন্দি ব্যুরোঃ  বিশ্বস্ত সূত্র মারফৎ খবর পেয়ে গত শনিবার রাতেই কিছুটা ফিল্মি আঙ্গিকে ঘটনার স্থলে হানা দিয়েছিল এনসিবি। এরপর যাত্রী বেশে ক্রুজে চেপে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা। এরপর হাতেনাহাতেই ধরা পড়ে মোট ১০ জন।যাদের মধ্যে তিনজনই ছিলেন দিল্লির নাগরিক। তবে এসবের সঙ্গে শাহরুখ পুত্রও আরিয়ান খান যুক্ত থাকায় বড়সর প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে বলিউড জগতে। প্রথমদিকে এনসিবি কর্তারা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলেও এবার নয়া পদক্ষেপ নিল তাঁরা।

আরও পড়ুনঃ সমুদ্রে রেভ পার্টি, ড্রাগ মামলায় NCB-র হাতে আটক শাহরুখ পুত্র, জেরায় স্বীকার ড্রাগ নেবার কথা

গত শনিবার গভীর রাতে প্রথম এই ঘটনা সামনে আসলেও জানা যায়নী যে কোন তারকা অভিনেতার ছেলে আটক হয়েছে।   তবে রবিবার আর সেই নাম চাপা থাকেনি। কোকেন, চরস, হাশিসের মতো মাদক নিয়ে ড্রাগ পার্টি থেকে বেশ কয়েকজনকে আটকের পরই জানা যায় এই ঘটনায় জড়িয়ে রয়েছে শাহরুখ খানের ছেলের নামও।

এবার মাদক কাণ্ডে গ্রেফতার কিং খানের পুত্র

এবার মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান !
আটক কিং খান পুত্র

তবে তার ভূমিকা এখনও স্পষ্ট না থাকলেও জিজ্ঞাসাবাদের সময় মতের অমিল খুঁজে পেয়ে অবশেষে তাঁকে গ্রেপ্তার করে এনসিবি আধিকারিকেরা। বলাবাহুল্য আগে মাদক প্রসঙ্গে সমস্ত কিছু এড়িয়ে যাওয়া সম্ভব হলেও, এখন তা আর সম্ভব হচ্ছেনা কারুর পক্ষে। তবে কিং খানের পুত্র আটক হওয়ায় বড়সড় প্রশ্নের মুকে বলিউড।

এবার মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান !

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন