রাজ্যে বিধানসভা নির্বাচনের অপেক্ষায় রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটার— সকলের নজর এখন নির্বাচন কমিশনের দিকে। অবশেষে মিলল বড় ইঙ্গিত। সব ঠিক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। প্রশাসনিক সূত্রে পাওয়া এই আভাস ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক অন্দরে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় জানিয়েছেন, ভোটের নির্ঘণ্ট প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। একই সঙ্গে ভোট কত দফায় হতে পারে, সেই নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন তিনি। সূত্রের খবর, সর্বোচ্চ তিন দফায় ভোটগ্রহণের সম্ভাবনাই বেশি।
আগামী শনিবার বিকেল ৫টায় এ বিষয়ে আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই বৈঠক থেকেই আরও স্পষ্ট ছবি সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
নির্বাচন কমিশনের সূচি নিয়েও কিছু তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ১ মার্চ কমিশনের দল রাজ্যে আসছে না। সামনে রয়েছে হোলি ও দোলযাত্রার উৎসব। উৎসব পর্ব শেষ হওয়ার পরই নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বা ফুল বেঞ্চ বাংলায় আসতে পারে।
প্রথা অনুযায়ী, কোনও রাজ্যে ভোট ঘোষণার আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সংশ্লিষ্ট রাজ্য সফর করে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখে। ইতিমধ্যেই তামিলনাড়ু ও অসমে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলায় এখনও বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষ হয়নি। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই কমিশনের সফরের সম্ভাবনা তৈরি হবে।
সব মিলিয়ে প্রশাসনিক মহলের অনুমান, মার্চের মাঝামাঝি সময়েই রাজ্যে ভোট ঘোষণা হতে পারে। ফলে রাজনৈতিক দলগুলির প্রস্তুতিও এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে শুরু করেছে।