Virat: বিশ্বকাপের আগে বিরাটের নয়া শপথ, কী প্রতিজ্ঞা করলেন কিং কোহেলি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক্রিকেট খেলা শুরু করার পর থেকেই বেশ আবেগপ্রবণ তিনি। রাগ, হতাশা, দুঃখ, আনন্দ, মাঠে সবেরই বহিঃপ্রকাশ দেখা যায়। অতীতে বার বার বিপক্ষের কোনও ক্রিকেটারের সঙ্গে ঝামেলা, ম্যাচের মাঝে স্লেজিং বা মাথা গরম করতে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন: বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না তিনি, নির্বাচকদের নিশানা করে বিস্ফোরক চাহাল

কিন্তু বিশ্বকাপের আগে বিরাট কোহলি জানালেন, তিনি পাল্টে গিয়েছেন। আর কোনও দিন তাঁকে মাথা গরম করতে দেখা যাবে না। আইসিসির ওয়েবসাইটে কোহলি বলেছেন, ‘আগে অনেক বার রেগে গিয়ে উচ্ছ্বাস করেছি। কিন্তু এখন এগুলো সবই অতীত। আর ফিরে আসবে না।

16

সেই সময়ে অনেকের কাছ থেকে অনেক উপদেশ পেয়েছি। অনেকেই বিভিন্ন কথা বলেছেন। কোথায় ভুল হচ্ছে সেটা ধরিয়ে দিয়েছেন। সব কিছু থেকেই শিক্ষা নিয়েছি।’ নিজের কেরিয়ার নিয়েও মুখ খুলেছেন কোহলি। একসময় ছন্দ হারিয়ে ফেলেছিলেন। কিন্তু ২০২১ থেকে ফের ছন্দে বিরাট।

বিশ্বকাপের আগে বিরাটের নয়া শপথ, কী প্রতিজ্ঞা করলেন কিং কোহেলি

14

বলেছেন, ‘যখন ছন্দে ছিলাম না, তখন নিজের সেরা ফর্মের খেলার ভিডিও দেখতাম। বুঝতে পেরেছিলাম সবই ঠিক আছে। আসল সমস্যাটা হচ্ছিল আমার মাথার মধ্যে। সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু এটা ঠিক হয়ে যেতেই আবার ব্যাটে রান আসতে শুরু করেছে।’

15

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর