অতি সংকটজনক ফেলুদা, দেওয়া হতে পারে ভেন্টিলেশনে!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অতি সংকটজনক ফেলুদা, দেওয়া হতে পারে ভেন্টিলেশনে! ১৬ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠন। সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়! করোনা আক্রান্ত হয়ে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র বাবুর শরীরে কনভালসেন্ট প্লাজমা থেরাপির পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। সেই মত শনিবার একটি প্লাজমা থেরাপির পরে  রবিবার আবার একটি প্লাজমা থেরাপি করা হয়। কিন্তু তাতেও কোন উন্নতি হয়নি দিকপাল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ ধর্ষণ ও যৌন হেনস্থার ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র।

হাসপাতাল সূত্রে খবর, এখনও তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা এখনও কম রয়েছে। চিকিৎসকদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শনিবারই বর্ষীয়ান অভিনেতার সিটি স্ক্যান করা হয়েছিল। সিটি স্ক্যানের পরে তাঁর বুকে কিছু মেলেনি কিন্তু শারীরিকভাবে অস্থির হয়ে রয়েছেন সৌমিত্র বাবূ। মাঝেমধ্যেই অসম্ভব উত্তেজিত হয়ে পড়ছেন তিনি।

চিকিৎসকদের ভাষায় এই ঘটনাকেই বলা হয় ‘করোনা এনসেফ্যালাইটিস।’ যেহেতু এই তারকা অভিনেতার বয়স ৮৫ পেরিয়েছে, তাই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই চিকিত্‍সকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন তিনি। কিন্তু গভীর রাতে চিকিত্‍সকদের সূত্রে জানা যায়, জ্বরের পাশাপাশি সংক্রমণ রয়েছে বুকে। বেড়েছে অস্থিরতা। তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হতে পারে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের একাধিক কোমরবিডিটি চিন্তার কারণ।

অতি সংকটজনক ফেলুদা, দেওয়া হতে পারে ভেন্টিলেশনে! উচ্চ পিএসএ কাউন্ট, ডায়াবিটিস-সহ নানা আনুষঙ্গিক রোগ রয়েছে তাঁর। কোভিড এনসেফ্যালোপ্যাথির জেরে বর্ষীয়ান এই অভিনেতার তন্দ্রাচ্ছন্ন ভাব কাটছে না। রয়েছে মেটাবলিক এনসেফ্যালোপ্যাথিও। ক্রমেই বাড়ছে অস্থিরতা। এ ছাড়া, তাঁর প্রস্রাবে ই-কোলাই পাওয়া গিয়েছে। দেহে সোডিয়াম বেড়েছে, জলের ঘাটতি রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর