তৃণমূল নেতাদের অক্সিজেনের অভাব পড়লে দায় BJP’র নয়, মন্তব্য দিলীপের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তৃণমূল নেতাদের অক্সিজেনের অভাব পড়লে দায় BJP’র নয়, আজকের প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রীকে একযোগে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সারা দেশে এই মুহূর্তে প্রবল সংকট অক্সিজেনের। দেশের একাধিক নার্সিংহোমে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন বহু মানুষ।

আরও পড়ুনঃ থামছে না মৃত্যু মিছিল, করোনার বলি তৃণমূল প্রার্থী কাজল সিনহা

দিল্লির পরিস্থিতি ভয়াবহ। একাধিক হাসপাতালের তরফে জানানো হচ্ছে শেষের মুখে অক্সিজেনের ভান্ডার। চিকিৎসকদের চোখের সামনে থেমে যাচ্ছে একের পর এক রোগীর প্রাণ। চারপাশের হাহুতাশ প্রশাসনের। ভেঙে পড়ছে স্বাস্থ্য কাঠামো। বাংলায় এখনো অক্সিজেন সংকট চরমে না উঠলেও, এক দুই করে নার্সিংহোমে শুরু হচ্ছে ঘাটতি।

এরই মধ্যে বিজেপির রাজ্য সভাপতি  অক্সিজেনের অভাবের অভিযোগ উড়িয়ে মন্তব্য করছেন, “আমাদের অক্সিজেন সরবরাহ কম নেই, তৃণমূলের কম হচ্ছে।” তার সঙ্গে তিনি এও বলেন, “তৃণমূল নেতাদের অক্সিজেনের অভাব পড়েছে, তার দায় বিজেপির নয়।” একই সঙ্গে তিনি টিকাকরণ নিয়ে তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। “মুখ্যমন্ত্রী বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন বলেছেন। টাকাও রেখেছেন।কেন্দ্র জানিয়েছে তারা যেখান থেকে ভ্যাকসিন কেনে রাজ্যও কিনতে পারবে। এবার উনি বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে দেখাক।”

তৃণমূল নেতাদের অক্সিজেনের অভাব পড়লে দায় BJP’র নয়, একই সঙ্গে গতকালের মানিকতলার নির্বাচনী প্রচার কেন্দ্র করে তৃনমূল বিজেপির সংঘর্ষের বিষয়ে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,’এতদিন গুণ্ডারা ভোট করাত। এখন পুলিশ ভয় পেয়েছে। ভাবছে সরকার উলটে গেলে কী হবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর