নজরবন্দি ব্যুরো: কিছু জেলায় টিবির দাপাদাপি থাকলেও কলকাতা তুলনামূলক ভাবে ছিল ভালো জায়গায়। তবে গত বছর রাজ্যের মধ্যে টিবি আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে উঠে এসেছে কলকাতা। এ নিয়ে চিন্তিত স্বাস্থ্য দপ্তরের কর্তারা। পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যভবনের কর্তারা।
আরও পড়ুন: আজ থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে রাজ্যে, কতদিন পর্যন্ত চলবে?


সরকারি সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলায় কী করণীয়, সে বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর। এই নির্দেশিকা মেনে চললে টিবি অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর। নির্দেশিকা বলা হয়েছে কলকাতা ১০টি জোনে ভাগ করতে হবে। তারপর প্রতিটি জোনে নজরদারি চালাতে হবে।

বাড়ি বাড়ি স্বাস্থ্যকর্মীদের পাঠিয়ে মানুষকে টিবি সম্পর্কে সচেতন করতে হবে। কী কারণে টিভি হতে পারে? টিবি আক্রান্ত হলে কী করা উচিত? এবিষয়ে মানুষকে সচেতন করতে বলা হয়েছে। স্বাস্থ্য আধিকারিকদের মতে, টিবি আক্রান্ত হলে প্রথমে অনেকেই তাতে বেশি গুরুত্ব দিতে চান না।



ফলে পরবর্তী সময়ে এটি আরও বাড়তে থাকে। তাই টিভি আক্রান্তের সংখ্যা খুঁজে বের করাটা খুবই প্রয়োজন। কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্তাদের মতে, রোগের উৎস চিহ্নিত করা গেলে সে ক্ষেত্রে রোগের মোকাবিলা করা সহজ হবে।
মহানগরীতে বাড়ছে টিবি, একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, মূলত অপুষ্টি, ধূমপান, কলকারখানায় কাজ এসবের জন্য টিবি বেশি হয়ে থাকে। এ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। তবেই টিবির বিরুদ্ধে মোকাবেলা করা যাবে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



