এখন সেই ইস্যুকে সামনে রেখে ইডি-কে পক্ষ করেছে হাইকোর্ট। এই নিয়ে বঙ্গ রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বিরোধীদের ব্যাপক কটাক্ষের মুখে পড়ছেন তৃনমূলের হেভিওয়েটরা। তাই আজ নিজেদের পক্ষে বক্তব্য রাখতে সাংবাদিকদের মুখোমুখি হলেন ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু সহ অন্যান্য তৃণমূলের হেভিওয়েট নেতারা।
গতকাল রাতের মত আজ মেঝেতে শুতে হবে না পার্থকে। বন্দীর শারীরিক অবস্থা দেখে জেলের চিকিৎসকরা খাট মঞ্জুর করেছেন তাঁর জন্যে। এদিন জেল হাসপাতালের চিকিৎসককে পার্থ বলেন, চেয়ার না পেয়ে অনেক সময়ই কমোডে বসে থাকতে হয়েছে।
২ টি বিষয়ে বিচারকের দৃষ্টি আকর্ষন করেছেন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা। তাঁদের আবেদন অর্পিতাকে যেন প্রথম শ্রেণির কয়েদি হিসেবে গন্য করা হয়। এবং দুই, তাঁর প্রানের ভয় রয়েছে, সেক্ষেত্রে তাঁর নিরাপত্তা যেন সুনিশ্চিত করা হয়। আদালতে অর্পিতার আইনজীবীরা বলেছেন, অর্পিতাকে দেওয়ার আগে যেন খাবার বা জল দেওয়ার আগে পরীক্ষা করে নেওয়া হয়।
ইডি জেরার মুখে প্রণব জানিয়েছিলেন, ডায়মন্ড সিটি থেকে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ভালমন্দ খাবার পৌঁছে দেওয়া হত। তাছাড়াও সন্ধেবেলা তিনি ম্যাডাম(অর্পিতা) কে নামিয়ে দিয়ে আসতেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। তখন ম্যাডাম তাঁকে বলতেন, আপনি গাড়ি নিয়ে চলে যান বা গাড়ি রেখে চলে যান।
নিয়ম বহির্ভূতভাবে বেশ কয়েকজনকে চাকরি দেওয়া হয়েছে। ১২২ জনের একটি তালিকা নিয়ে, এদিন শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে আসেন ২০১৮ সালের মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়কদের আত্মীয়-ঘনিষ্ঠদের পাশাপাশি কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকের আত্মীয় ও রাজ্যের শাসকদলের অধ্যাপক সংগঠনের নেতাদের চাকরি দেওয়া হয়েছে!