নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েকদিন ধরেই চরম উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। দলের নিচুতলার কর্মীদের কে ঘিরে তথাগত রায়ের টুইটের পাশাপাশি সাম্প্রতিক কালে রুপা গঙ্গোপাধ্যায়ের বৈঠক থেকে বেড়িয়ে আসার মত ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র অস্বস্তি তৈরি হয়েছে বঙ্গবিজেপির অন্দরে। এবার সেই ছবিই ধরা পড়ল খড়গপুরে।
আরও পড়ুনঃ এবার ভারতে ইন্টারনেট ব্যবসা শুরু করছেন এলন মাস্ক, চাপে জিও


বিগত কয়েকদিন ধরেই বিজেপির পোস্টার ও প্ল্যাকার্ডে ঢেকে গিয়েছে সাংসদ কার্যালয় চত্বর। যেখানে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হওয়ার জন্য অভিনন্দন জানানো হয়েছে দিলীপ ঘোষ কে। সেইসঙ্গে ওই পোস্টারে স্থান পেয়েছে অমিত শাহ, জেপি নাড্ডা, শুভেন্দু অধিকারী, ও সুকান্ত মজুমদাররা।
কিন্তু আশ্চর্য ভাবে ওই হোর্ডিংয়ে দেখা যায়নি সেখানকার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। অনেকেই মনে করছেন এবার হয়ত দলে ব্রাত্য হলেন গেরুয়া শিবিরের এই তারকা বিধায়ক। তবে এই বিষয় নিয়ে দিলীপ ঘোষ কোনরকম মন্তব্য না করতে চাইলে ও নাম না করে দিলীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়ান এই তারকা নেতা।
গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত গেরুয়া শিবিরে, মুখ খুললেন হিরন

হিরন বলেন, খড়গপুরে রেলের ৩০০ একর জমি পড়ে রয়েছে। আমি সেগুলিরই উন্নতি নিয়ে ভাবছি। আদিবাসী বিশ্ববিদ্যালয়, এইমস, মেডিক্যাল কলেজ এবং নার্সিং কলেজ তৈরি করার চেষ্টা করছি। অনেকেই সাংসদ তো ছিলেন। কিন্তু তাঁরা খড়গপুরের জন্য কিছুই করেননি। কিন্তু আমি বাস্তব রূপ দিতে চাই।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



