লক্ষ্য সস্তায় স্মার্টফোন তুলে দেওয়া! Realme এর সাথে হাত মেলাচ্ছে Reliance Jio

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্য সস্তায় স্মার্টফোন তুলে দেওয়া! মুকেশ আম্বানির সংস্থার  জিও চলতি বছরে জানিয়ে দিয়েছে যে, ২০২১ সালের মধ্যে তারা ভারতে 5G পরিষেবা আনবে।এর জন্য তারা অপেক্ষাকৃত সস্তা দামে স্পেকট্রাম নিলামের জন্য সরকারের কাছে আবেদন পর্যন্ত করেছে।

আরও পড়ুনঃ প্রতিবাদের তীব্রতা বাড়াতে এবার অনশন, কৃষকদের আন্দোলনে এবার যোগ দিতে পারেন দিল্লীর মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি তারা 2G ব্যবহারকারীদের নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছে। আমাদের দেশে 2G পরিষেবা ব্যবহারকারী মানুষের সংখ্যা কম নয়। 5G বিপ্লব ঘটাতে চাইলে সেক্ষেত্রে বিপুলসংখ্যক 2G ব্যবহারকারীকে অন্তত 4G পরিষেবার আওতায় নিয়ে আসতে হবে।

লক্ষ্য সস্তায় স্মার্টফোন তুলে দেওয়া! আর তাই রিলায়েন্স এবার চীনা ব্র্যান্ড Realme এর সঙ্গে গাঁটছড়া বেঁধে যৌথভাবে ৪জি ডিভাইসগুলির দাম কমানোর ব্যাপারে কাজ শুরু করতে চলেছে; এর ফলে সমস্ত মানুষ যাতে ২জি পরিষেবার আওতাধীন মানুষ ৪জি ডিভাইস কেনার ব্যাপারে উৎসাহী হন।

 জিওর পক্ষ থেকে Realme এর সঙ্গে জোট বেঁধে কমদামে ৪জি স্মার্টফোন তৈরি করার কথা স্বীকার করা হয়েছে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২০ চলাকালীন রিলায়েন্স জিও এর তরফে সুনীল দত্ত জানিয়েছেন ” এর আগে JioPhone বাজারে এনে আমরা দেখিয়ে দিয়েছি যে অনেক কম দামে মানুষকে ৪জি পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব। এই লক্ষ্যেই এবার আমরা চীনা ব্র্যান্ড রিয়েলমি সহ অন্যান্য কয়েকটি সংস্থার সাথে কাজ করছি, যার ফলে ৪জি হ্যান্ডসেটের দাম অনেকটাই কমানো যাবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর