সচিন ও লতার সাথে মমতার তুলনা টেনে এবার বিতর্কে জড়ালেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকরকে ঈশ্বর পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের সেবা করতে ।’ বনগাঁয় বক্তব্য রাখতে গিয়ে দুই কিংবদন্তির সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা টেনে বিতর্ক বাড়ালেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।

আর পড়ুনঃ চোখে সফর অস্ত্রোপচার করে আমেরিকা থেকে ফিরছেন অভিষেক

পালটা বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মার্কস বাড়ানোর জন্যই একথা বলেছেন তিনি । দুর্গাপুজোর পর তৃণমূলের তরফে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে।

সচিন ও লতার সাথে মমতার তুলনা টেনে এবার বিতর্কে জড়ালেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী
সচিন ও লতার সাথে মমতার তুলনা টেনে এবার বিতর্কে জড়ালেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী

শুক্রবার বিকেলে বনগাঁ খেলাঘর ময়দানে তৃণমূলের সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। জেলার নেতা, কয়েক হাজার কর্মী-সমর্থকদের পাশাপাশি সেখানে যান বিধায়ক রাজ চক্রবর্তী।

4 20

সচিন ও লতার সাথে মমতার তুলনা টেনে এবার বিতর্কে জড়ালেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী

সেখানে তিনি বলেন এই কথা। এও ঘটনা নিয়ে বিতর্ক হতেই এদিন বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “দলের কিছু নেতা যদি ভুল করে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ভুল করবেন না৷ দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করা হচ্ছে৷ দলে দুর্নীতিগ্রস্তদের কোনও জায়গা হবে না৷ আগামী নির্বাচনে টিকিটও দেওয়া হবে না৷”

5 14

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর