নজরবন্দি ব্যুরো: সেঞ্চুরি করলো পেট্রলের দাম! কোন ভাবেই থামছে না দেশে জ্বালানি তেলের দাম। গত দশ দিনে তেলের দাম বাড়তে বাড়তে ১০০ টাকা পেরল। যেমন রাজস্থানে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। আজ বাজার খোলার পর, পেট্রল এবং ডিজেলের দাম একই রয়েছে। দিল্লিতে পেট্রলের দাম ৯০ ছুঁয়েছে ইতিমধ্যেই। কলকাতায় এখন লিটার প্রতি পেট্রলের দাম ৯০.৭৮ পয়সা।
আরও পড়ুনঃ “অমিত শাহ যেখানে যেখানে যান সেখানেই আতঙ্ক ছড়ান” বিস্ফোরক ফিরহাদ


মুম্বইয়ের অবস্থাও খারাপ। সেখানে সাধারণ মানুষের মাথায় হাত ওঠার জোগাড়। তার কারণ, মুম্বইয়ে এই প্রথমবার পেট্রলের দাম হয়েছে লিটার প্রতি ৯৬ টাকা। এর সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে ডিজেলের দামও। উল্লেখ্য পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হলেও, এখনও শুল্ক হ্রাসের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পেট্রোলিয়ামমন্ত্রী।
বাজেট অধিবেশন চলার সময় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, কেন্দ্র এখনই এক্সাইজ ডিউটি কমানোর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। ফলে এবার জিনিসের দাম বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন বাড়ছে এই তেলের দাম? তবে কি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে?
সেঞ্চুরি করলো পেট্রলের দাম! এর উত্তর হল না। এই দাম বাড়ার প্রধান কারণ কেন্দ্রের চাপানো অতিরিক্ত সেস এবং অন্তঃশুল্ক। এর সঙ্গে রাজ্যের চাপানো শুল্ক তো রয়েইছে। ফলে কেন্দ্র ও রাজ্যের এই শুল্কের জাঁতাকলে পরে নাভিশ্বাস দেশবাসীর।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



