ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ১৭ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২২৯ তম দিন (অধিবর্ষে ২৩০)। বছর শেষ হতে আরও ১৩৬ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন:  ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৬ আগস্ট, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য

জন্ম
১৯৭২- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার।
১৯৪৩- মার্কিন চলচ্চিত্র অভিনেতা, ও পরিচালক রবার্ট ডি নিরো
১৯৪০- বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী শবনম।
১৯২০- নৌ-বিদ্রোহের অন্যতম বিপ্লবী শহীদ সুনীলকুমার মুখোপাধ্যায়।
১৮৭৮- অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন রেজি ডাফ।
১৮০১- সুইডিশ লেখক ও নারীবাদী সংস্কারক ফ্রেডরিকা ব্রেমার।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী

মৃত্যু
২০২০- ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত যশরাজ।
২০০৬- বাংলাদেশী সুরকার, সঙ্গীত পরিচালক, ও সঙ্গীতজ্ঞ আনোয়ার পারভেজ।
২০০৬- প্রখ্যাত বাংলাদেশী কবি শামসুর রাহমান।
১৯৮৪- বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী আচার্য চিন্ময় লাহিড়ী।
১৯৪৯- ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিনবিহারী দাস।
১৮৫০- বিশ্ববিশ্রুত কথাশিল্পী অনরে দ্য বালজাক।
১৭৮৬- প্রুশিয়ার রাজা ফ্রেডেরিখ দ্য গ্রেট (দ্বিতীয়)।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী

ঘটনাবলী
২০০৬- পাবনায় বন্দুক যুদ্ধে ১০ জন নিহত।
১৯৯৯- তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্পে ১৭ হাজার মানুষ নিহত হয়।
১৯৮৭- বৃটিশ কারাগারে আটক হিটলারের সহকারী রুডলফ হেস আত্মহত্যা করে।
১৯৬০- আটলান্টিক মহাসাগরের তীরে পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীনতা লাভ করে।
১৯৪৫- ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।
১৯১০- আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয়।
১৯০১- বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় এটি অরোরা থিয়েটার নামে চালু হয়।
১৮৩৬- ব্রিটেনে জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধীকরণ শুরু হয়।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর