নেপালকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে আবারও রাজধানী কাঠমান্ডুর পথে নেমেছেন সাধারণ মানুষ!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতের প্রতিবেশী দেশ নেপাল আজ থেকে কিছুবছর আগে পর্যন্ত পৃথিবীর একমাত্র ‘হিন্দু রাষ্ট্র’ হিসাবে পরিচিত ছিল।কিন্তু ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ২০০৮ সালে প্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হওয়ার পর ২০১৫ সালে নেপালে নতুন সংবিধান গৃহীত হয়।এরপর থেকেই নেপালে নানারকম সমস্যার সূত্রপাত।

আরও পড়ুন: ফিরল ২০১৯ এর স্মৃতি, ফের জঙ্গি হামলায় কাঁপল পুলওয়ামা

নেপালের রাজনৈতিক পরিস্থিতি বর্তমান সময়ে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষ নেপালকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে আবারও রাজধানী কাঠমান্ডুর পথে নেমেছেন। বিভিন্ন মিছিল, সমাবেশের মাধ্যমে নেপালের হিন্দু রাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ বিভিন্ন জায়গায় চলছে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে নেপালের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী কমল থাপা সাংবিধানিক রাজতন্ত্র চালু করতে এবং নেপালকে হিন্দু রাষ্ট্র হিসাবে সম্মতি দেওয়ার সমর্থনে সর্বদলীয় এক বৈঠকের ডাক দিয়েছেন। এর সঙ্গে তাঁর দাবি না মানলে বৃহৎ আকারের বিক্ষোভের হুঁশিয়ারিও দিয়েছেন।

নেপালকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে আবারও রাজধানী কাঠমান্ডুর পথে নেমেছেন সাধারণ মানুষ, এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে কমল থাপা বলেন, ‘এটা প্রথমে আমাদের বিরোধ প্রদর্শন হলেও, বর্তমান সময়ে এই বিষয়ে সাধারণ মানুষেরাও এগিয়ে এসেছে। এই বিষয়কে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দলের একজোট হয়ে বৈঠকে অংশগ্রহণ করা উচিত। সংসদ ভেঙ্গে দেওয়ার বিষয়ে অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো তলিয়ে ভাবছে না। তারা বুঝতে পারছে না, এর ফলে দেশ কতটা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর